কীভাবে হবে শীতকালীন মেলা–উৎসব, গাইডলাইন ঠিক করে দিল রাজ্য সরকার

কীভাবে হবে শীতকালীন মেলা–উৎসব, গাইডলাইন ঠিক করে দিল রাজ্য সরকার

শীতকাল মানেই মেলা–উৎসবের সমারোহ শহর–রাজ্যজুড়ে। কিন্তু করোনা আবহে তা আদৌও হবে কিনা তা নিয়ে ঘোর সংশয় রয়েছে। যদিও আনলক পর্যায়ে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে বাংলা। শুরু হয়ে গিয়েছে লোকাল ট্রেন পরিষেবাও। স্থানীয় হস্তশিল্প ও লোকশিল্পীদের একমাত্র উপার্জনের জায়গা হল এই মেলা–গান উৎসবগুলি। তবে এই পরিস্থিতিতে তাঁদের পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার। কীভাবে আবার মেলা ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান করা যায় তা নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক সারলেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।

কীভাবে হবে শীতকালীন মেলা–উৎসব, গাইডলাইন ঠিক করে দিল রাজ্য সরকার


শনিবার এই বৈঠকে আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে নির্দিষ্ট কোভিড–১৯ বিধি মেনে বদ্ধ জায়গায় অনুষ্ঠানের ক্ষেত্রে অর্ধেক মানুষকে দর্শকাসনে বসতে দেওয়া যেতে পারে। তবে সর্বোচ্চ দর্শক ২০০ জনের বেশি করা হবে না। তবে খোলা জায়গায় অনুষ্ঠানের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা নেই। কিন্তু সকলকে কোভিড বিধি মানতে হবে। ব্যবহার করতে হবে মাস্ক–স্যানিটাইজার। শারীরিক দুরত্ব বজায় রাখতে হবে।

যে কোনও মেলা, প্রদর্শনী, এক্সপো বা অন্য কোনও জলসার ক্ষেত্রে এই সব নিয়মের কথা জেলাশাসক, জেলা পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারকে জানানো হয়েছে। লোকশিল্পীদের পাশে রয়েছে সরকার এদিনের বৈঠকে তাও স্পষ্ট করেন মুখ্যসচিব। প্রসঙ্গত, শীতের মরশুমে রাজ্যের বিভিন্ন জায়গায় মেলা–গান ও অন্যান্য সাংস্কৃতিক উৎসব, প্রদর্শনী হয়। তবে করোনার জন্য সেগুলি সব বন্ধ রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+