আজ রাজ্য বাজেট! লক্ষ্মীর ভান্ডার সহ কোন কোন খাতে বড় ঘোষণা হতে পারে? জানুন বিস্তারিত
আজ রাজ্য সরকারের অন্তর্বর্তীকালীন বাজেট। ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে এটিই হল তৃতীয় মমতা সরকারের শেষ বাজেট। ফলে নবান্ন সূত্রে স্বাভাবিকভাবেই জনকল্যাণমূলক ঘোষণায় জোর থাকার ইঙ্গিত পাওয়া গিয়েছে। পূর্ণাঙ্গ বাজেট নয়, ভোট অন অ্যাকাউন্ট হলেও রাজনৈতিকভাবে এই বাজেট অনেকটাই গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।

গত কয়েকটি বাজেটের মতোই এই বাজেটেও সাধারণ মানুষের কৌতূহল মূলত দু'ই বিষয়েই রয়েছে। সেটি হল, লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঠিক কতটা বাড়বে, আর রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ নিয়ে ঠিক কী ঘোষণা হয়। মহিলা ভোটব্যাঙ্ক ও সরকারি কর্মচারীদের অসন্তোষ, এই দুই দিক সামলানোর জন্যেই এই বাজেটে বাড়তি গুরুত্ব দিতে পারে রাজ্য সরকার।
নবান্ন সূত্রে খবর যে, লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা আরও বাড়ানোর সম্ভাবনা রয়েছে এই বাজেটে। বর্তমানে জেনারেল ক্যাটেগরির মহিলারা মাসে ১,০০০ টাকা ও তফসিলি জাতি এবং উপজাতিভুক্ত মহিলাদের মাসে ১,২০০ টাকা করে দেওয়া হয়ে থাকে। ভোটের বছরেই এই টাকার অঙ্ক বাড়িয়ে মহিলা ভোটারদের মন জয় করার চেষ্টা হতে পারে। সেইসঙ্গে ডিএ অন্তত ৪ শতাংশ করে বাড়তে পারে বলেও জল্পনা রয়েছে। সপ্তম বেতন কমিশন গঠন নিয়েও আলোচনা একদম তুঙ্গে। যদিও ডিএ মামলার রায় বাজেট ঘোষণায় অনেকটাই প্রভাব ফেলতে পারে বলে আশা করা হচ্ছে।
তবে, শুধু এই দু'টি নয়, একাধিক ক্ষেত্রে সুখবর আসতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অঙ্গনওয়াড়ি থেকে শুরু করে আশা কর্মী, হোমগার্ড , সিভিক ভলান্টিয়ার এবং অন্যান্য অস্থায়ী কর্মীদের ভাতা বৃদ্ধির হওয়ার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পুলিশ নিয়োগ অথবা মধ্যবিত্তদের স্বস্তিতে করছাড়ের মতো কোনও ঘোষণাও থাকতে পারে এই বাজেটে।
সবথেকে বড় চমক আসতে পারে নতুন কোনও সামাজিক সুরক্ষা প্রকল্পের ক্ষেত্রে। অর্থাৎ আবাস, স্বাস্থ্যসাথী অথবা লক্ষ্মীর ভাণ্ডারের পর নতুন কোনও জনকল্যাণমূলক উদ্যোগের পাওয়াও যেতে পারে। পাশাপাশি কেন্দ্রীয় বাজেটে বাংলার জন্য কোনও বড় প্রাপ্তি না থাকার অভিযোগের আবহে রাজ্য বাজেটকে আরও জনমুখী করার চাপও রয়েছে সরকারের উপর।
এই বাজেটে যে খাতগুলিতে বাড়তি নজর থাকতে পারে সেগুলি হল:
- লক্ষ্মীর ভাণ্ডার এবং অন্যান্য মহিলা-কেন্দ্রিক প্রকল্প।
- মহার্ঘ ভাতা (ডিএ) এবং বেতন সংক্রান্ত বিষয়।
- অঙ্গনওয়াড়ি, আশা কর্মী, সিভিক ভলান্টিয়ারদের ভাতা।
- কর্মসংস্থান এবং পুলিশ নিয়োগ।
- গ্রামীণ এবং শহুরে পরিকাঠামো উন্নয়ন।
- নতুন সামাজিক সুরক্ষা প্রকল্প।
সব মিলিয়ে, ভোটের বছরে এই বাজেট যে স্বস্তিদায়ক হওয়ার চেষ্টা করবে, সে বিষয়ে প্রায় নিশ্চিত রয়েছে রাজনৈতিক মহল। এখন শুধু অপেক্ষা, বাজেট বই খুললেই বোঝা যাবে নবান্ন ঠিক কতটা চমক দিল।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি












Click it and Unblock the Notifications