তুষারের চাদরে মুড়েছে কালিম্পং-দার্জিলিং, পাহাড়ে আনন্দোল্লাসে মাতোয়ারা পর্যটকরা
তুষারপাত ও শিলাবৃষ্টির ফলে দার্জিলিং ও কালিম্পং মুড়ি দিয়েছে শীতের চাদরে। ক্রমশই শূন্য ডিগ্রির দিকে ধেয়ে চলেছে সূচক। একদিনের মধ্যেই দার্জিলিংয়ের পারদ কমেছে ০.৫ ডিগ্রি। কালিম্পংও লাফিয়ে নেমেছে অনেকটাই।
একদিকে সাগরপারের জেলাসহ শহর কলকাতা শীতের রেকর্ড গড়েই চলেছে, অন্যদিকে পাহাড় কাঁপছে তুষারপাতে। পারদ নামছিল লাফিয়ে লাফিয়ে। তারপর তুষারপাত ও শিলাবৃষ্টির ফলে দার্জিলিং ও কালিম্পং মুড়ি দিয়েছে শীতের চাদরে। ক্রমশই শূন্য ডিগ্রির দিকে ধেয়ে চলেছে সূচক। একদিনের মধ্যেই দার্জিলিংয়ের পারদ কমেছে ০.৫ ডিগ্রি। কালিম্পংও লাফিয়ে নেমেছে অনেকটাই।

শুক্রবার দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ১.০ ডিগ্রি। আগেই সান্দাকফুতে তুষারপাত হয়েছিলই, এদিন কালিম্পংয়ের রিশপেও তুষারপাত হল। সাত বছর পর তুষারপাত হল কালিম্পংয়ের রিশপে। বিকেল তিনটে থেকে তুষারপাত শুরু হয়। তারপরই কালিম্পংয়ের রাস্তায় পর্যটকরা উল্লসিত হয়ে পড়েন। আনন্দোল্লাসে মেতে ওঠেন।
শুধু তুষারপাতই নয়, একইসঙ্গে শিলাবৃষ্টিও হয়েছে এদিন। দার্জিলিংয়ের সোনাদায় শিলাবৃষ্টি হয়। তুষারপাতের পাশাপাশি পর্যটকদের কাছে বাড়তি পাওনা এই শিলাবৃষ্টি। ঘুম ও জোড়াবাংলোতেও তুষারপাত হয়েছে এদিন। জোড়া ফলায় দার্জিলিং তথা গোটা উত্তরবঙ্গের পারদ আরও নিম্নমুখী হয়েছে। এক ধাক্কায় ০.৫ ডিগ্রি নেমেছে দার্জিলিংয়ের পারদ।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, আরও অন্তত তিন-চারদিন শীত এমনই মারকাটারি ব্যাটিং চালাবে। ২-৩ জানুয়ারি নাগাদ তাপমাত্রা আবার ঊর্ধ্বগামী হতে পারে। টানা ১০ দিন ধরে কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের নীচে থেকেছে। তার সাথে যোগ হবে আরও অন্তত তিন-চারদিন। বর্ষশেষে পারদ আরও নীচে নামার সম্ভাবনাও রয়েছে।












Click it and Unblock the Notifications