দীর্ঘদিন ধরে জল সমস্যায় ভুগছেন তুফানগঞ্জের বাসিন্দারা, তবুও হেলদোল নেই প্রশাসনের
কল আছে জল নেই! আর এই কল থেকে কবে জল মিলবে? সেই আশায় দিন গুনছেন তুফানগঞ্জ ২ ব্লকের ভানুকুমারী -১ গ্রাম পঞ্চায়েতের ছিট বড়লাউকুঠি এলাকার বাসিন্দারা। এলাকা বাসিন্দারা দীর্ঘদিন ধরে জল সমস্যায় ভুগছেন তবুও হেলদোল নেই প্রশাসনের। বাসিন্দাদের অভিযোগ, বাড়ি বাড়ি পাইপ লাইনের সংযোগ পৌঁছে গিয়েছে কিন্তু মিলছে না জল। তাদের আরও অভিযোগ এক বছর ধরে জনস্বাস্থ্য ও কারিগরি (পিএইচই) দপ্তরের রিজার্ভার ও পাম্প হাউস তৈরি হয়ে পড়ে রয়েছে। কিন্তু এখনও বসানো হয়নি জলের মোটর। যার ফলে চালু হয়নি, পানীয় জল প্রকল্প।
পরিশ্রুত পানীয় জল থেকে কার্যত বঞ্চিত হচ্ছেন তুফানগঞ্জ -২ ব্লকের ছিট বড়লাউকুঠি এলাকার বাসিন্দারা। বাধ্য হয়ে গভীর নলকূপের আয়রন যুক্ত জলপান প্রাণ করতে হচ্ছেন গ্রামবাসীদের। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের পারদ চড়ছে।দ্রুত পানীয় জল পরিষেবা চালুর দাবিতে সরব হয়েছেন গ্রামবাসীরা।

উল্লেখ্য দীর্ঘদিন ধরেই তীব্র জলসঙ্কটে ভুগছে তুফানগঞ্জ-২ ব্লকের ভানুকুমারী -১ গ্রাম পঞ্চায়েতের অসম সীমানা ঘেঁষা ছিট বড়লাউকুঠি এলাকার বাসিন্দারা। রায়ডাক ও সংকোশ নদীবেষ্টিত এই গ্রামের বাসিন্দারা নিজ ভূমে পরবাসীর মত বসবাস করেন।গ্রামে পরিশ্রুত পানীয় জল পরিষেবা চালুর দাবিতে স্থানীয়রা বহুবার প্রশাসনের দ্বারস্থ হন। অবশেষে পিএইচই - র উদ্যোগে বছরখানেক আগেই পানীয় জল পরিষেবা পৌঁছে দিতে এলাকায় একটি রিজার্ভার ও পাম্প হাউস তৈরি হয়। বসানো হয় পাইপলাইনও। কিন্তু তবুও চালু হয়নি পানীয় জল পরিষেবা। ফলে নলকূপের আয়রনযুক্ত জল পান করে অনেকেই চর্মরোগ থেকে পেটের অসুখে ভুগছেন।
যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা বিরোধীদের দাবি তৃণমূল সরকার কাঠ মানি সরকার তারা সাধারণ মানুষকে পরিষেবা দিতে ব্যর্থ হচ্ছে গ্রামবাসীতে যদি দাবি পূরণ না হয় আগামী দিনে আমরা তাদের নিয়ে আন্দোলনে নেমে তাদের দাবি আদায় করব। দ্রুত এই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন তুফানগঞ্জ ২ পঞ্চায়েত সমিতির সভাপতি শীতল চন্দ্র দাস তিনি বলেন, বিষয়টি ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে দ্রুত সেই সমস্যার সমাধান হবে।
এই নিয়ে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের তুফানগঞ্জ শাখার সহকারী বাস্তুকার তরুব্রত রায় বলেন,প্রথমে সোলারের মাধ্যমে জলের মোটর বসানোর পরিকল্পনা থাকলেও, পরে বিদ্যুতের সংযোগ মেলায় এখন নতুন করে বৈদ্যুতিক মোটরের বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে এই কারণেই খানিকটা সময় অতিক্রান্ত হচ্ছে আগামী ১৫দিনের মধ্যে এই সমস্যার সমাধান হয়ে যাবে আশা করা যায়।












Click it and Unblock the Notifications