আসল চোরকে ধরতে হবে, ডিসেম্বরে নতুন তথ্য! কোন বার্তা দিলেন শুভেন্দু?
আরও একটা পাখি উড়ছে। সব নজরে রাখা হয়েছে। ডিসেম্বর মাসে নতুন অনেক তথ্য জানানো হবে। এমনই বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন বীরভূমের রামপুরহাটে মিছিল করে বিজেপি। ওই মিছিলের মুখ শুভেন্দু। রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ করেন তিনি।
রামপুরহাটে বিজেপির মিছিল হয় আজ সোমবার। পুরসভা ময়দান থেকে মিছিল শুরু হয়। শেষ হয় পাঁচ মাথা মোড়ে। সেখানেই বিজেপির তরফ থেকে পথসভার আয়োজন করা হয়। আগামী ২৯ নভেম্বর কলকাতার ধর্মতলায় বিজেপির সভা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ওই সভায় বক্তব্য রাখবেন।

সেই সভার সমর্থনে শুভেন্দু অধিকারী রামপুরহাটে। মিছিল ও পথসভা করলেন তিনি। এদিন রীতিমতো বোমা ফাটালেন রাজ্যের বিরোধী দলনেতা। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রীকে আক্রমণ করতেও ছাড়েননি তিনি। ধর্মতলার সভা বাতিল করার জন্য দুবার আদালতে চেষ্টা করা হয়েছিল।
রাজ্য সরকার সভা বাতিল করতে পারেনি। মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন বলে কটাক্ষ করেন শুভেন্দু। বিজেপি নেতা রামপুরহাটের মানুষকে কলকাতায় সভার যোগ দেওয়ার আহ্বান জানালেন। শুভেন্দু বলেন, আসল চোরকে ধরতে হবে। সেজন্য কলকাতা যেতে হবে। বিজেপির সভায় বঞ্চিতরা আসবেন।
অনুব্রত মণ্ডলকে কটাক্ষ করতেও ছাড়েননি শুভেন্দু। নিরাপত্তারক্ষীর ২০০ কোটি টাকার সম্পত্তি। তাহলে অনুব্রত মণ্ডলের কথ সম্পত্তি হবে? খোঁচা রাজ্যের বিরোধী দলনেতার। যারা পঞ্চায়েতে ভোট মানুষকে ভোট দিতে দেয়নি, তাদের অবস্থা কেষ্টর থেকেও খারাপ হবে। এমনই দাবি করলেন শুভেন্দু। শিক্ষা দফতর জেলে আছে৷ একযাত্রায় পৃথক ফল হবে না।
শুভেন্দু অধিকারী বলেন, নতুন একটি পাখি এখন উড়ছে। সেই পাখির নাম কাজল শেখ। তৃণমূল নেতাকে ইঙ্গিত করে কটাক্ষ। ডিসেম্বর মাসে তিনি মুখ খুলবেন। একাধিক বিষয়ে বলবেন। এমন জল্পনাকে উসকে রাখলেন রাজ্যের বিরোধী দলনেতা। বগটুইয়ের ঘটনার প্রসঙ্গ উঠে আসে।
মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছানোর আগে বিজেপি সেখানে গিয়েছিল। রাজ্যের শাসক দল যাদের উপর অত্যাচার করবে, তাদের পাশেই থাকবে বিজেপি। দাবি শুভেন্দুর।












Click it and Unblock the Notifications