নাগরিকত্ব সংশোধিত আইনের প্রতিবাদ সুরে সুরে, মমতার মিছিলের শুরু হল ইন্দ্রনীলের গান দিয়ে

মমতা বন্দ্যোপাধ্যায় গণ আন্দোলনের রূপ দিতে চেষ্টা করছেন সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদকে। তাই প্রথাগত বক্তৃতা নয়, ইন্দ্রনীলের বাঁধা গান দিয়ে শুরু হল মিছিল।

সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতায় পথে নেমে প্রতিবাদে সামিল হয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরপর তিনদিন তিনি কলকাতা ও হাওয়ায় বিরাট মিছিল করে গণ আন্দোলনের রূপ দিতে চেষ্টা করছেন এই প্রতিবাদকে। এদিন এই প্রতিবাদ তাই শুরু করা হল একটু অন্যভাবে। প্রথাগত বক্তৃতা নয়, ইন্দ্রনীলের বাঁধা গান দিয়ে শুরু হল মিছিল।

হাওড়া থেকে কলকাতা অভিমুখে মিছিল

হাওড়া থেকে কলকাতা অভিমুখে মিছিল

বুধবার হাওড়া ময়দানে তখন থিকথিক করছে জনতা। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বিশাল পদযাত্রা যাবে ধর্মতলা অভিমুখে। মঞ্চে হাজির মমতা বন্দ্যোপাধ্যায়-সহ তাবড় নেতা-নেত্রী, খেলোয়োড় থেকে সমাজের দিকপালরা। মুখ্যমন্ত্রীর সূচনার অপেক্ষা তারপর জনস্রোত এগিয়ে যাবে হাওড়া থেকে কলকাতা অভিমুখে।

মিছিল শুরু ইন্দ্রনীলের বাঁধা গান দিয়ে

মিছিল শুরু ইন্দ্রনীলের বাঁধা গান দিয়ে

ঠিক তখনই একটা সুর ভেসে উঠল নাগরিকত্ব আইনের প্রতিবাদী কণ্ঠে। গেয়ে উঠলেন ইন্দ্রনীল সেন। স্লোগান তাঁর কণ্ঠে সঙ্গীত হয়ে ঝরে পড়ল। শুরু হল পথ চলা। নিজের বাঁধা গান- ‘আমরা সবাই নাগরিক, এনআরসি হবে না...।' তাঁর সঙ্গেই সকলে গেয়ে উঠল গান। প্রতিবাদ ধ্বনিত হল গানে গানে।

এনআরসির প্রতিবাদে গান রচনা

এনআরসির প্রতিবাদে গান রচনা

ইন্দ্রনীল সেন একা নন, উপস্থিত ছিলেন প্রথিতযশা বাউলরাও। তারা গেয়ে উঠলেন গান। সেই গানেই এনআরসি বিরোধী রব উঠল। গান শেষ হতেই এগিয়ে চলল মিছিল। তখন সুর লেগে আছে মিছিলে- এনআরসি-ক্যাব হবে না। বিজেপি ওয়াপাস লো- ওয়াপাস লো। মিছিল শেষ হল ডোরিনা ক্রসিংয়ে। তারপর বক্তব্য রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ছাত্রযুবদের নিয়ে আন্দোলন ঘোষণা

ছাত্রযুবদের নিয়ে আন্দোলন ঘোষণা

মমতা বন্দ্যোপাধ্যায় ডোরিনা ক্রসিংয়ের সভা থেকে বলেন, যে কোনও আন্দোলনে ছাত্রযুবদের একটা ভূমিকা থাকে। এবার সেই দায়িত্ব তারা পালন করুন। বৃহস্পতিবার বেলা বারোটা থেকে রানি রাসমনি রোডে ছাত্র যুবদের বিক্ষোভ শুরু হবে। বিকেলের দিকে সেই বিক্ষোভে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

পার্কসার্কাসে সভায় থাকবেন মমতা

পার্কসার্কাসে সভায় থাকবেন মমতা

শুক্রবারের কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, শুক্রবার একদিকে যেমন দলের বৈঠক রয়েছে, ঠিক তেমনই পার্কসার্কাস ময়দানে সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী সভা করবেন তিনি। সেই সভা থেকে পরের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন মমতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+