একদিনে রেকর্ড বৃষ্টি শহর কলকাতায়, বর্ষার ঘাটতি ৫০ থেকে কমে নামল ২৩ শতাংশে

আবহবিদরা জানাচ্ছেন এবার রেকর্ড বৃষ্টি হয়েছে কলকাতায়। একদিনের বৃষ্টির নিরিখে ১৬০০ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

সারা বর্ষাকাল কেটে গেলে একফোঁটা বৃষ্টি হল না। শ্রাবণের শেষের তিনদিনেই ডুবিয়ে ছাড়ল গোটা শহর কলকাতাকে। অতিবৃষ্টিতে টইটম্বুর রাস্তাঘাট। আবহবিদরা জানাচ্ছেন এবার রেকর্ড বৃষ্টি হয়েছে কলকাতায়। একদিনের বৃষ্টির নিরিখে ১৬০০ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

একদিনে রেকর্ড বৃষ্টি শহর কলকাতায়, বর্ষার ঘাটতি ৫০ থেকে কমে নামল ২৩ শতাংশে

এই রেকর্ড বৃষ্টি হয়েছে শনিবার কলকাতায়। একদিনে বৃষ্টির পরিমাণ ১৭৬ সেন্টিমিটার। স্বাভাবিকের তুলনায় এই পরিমাণকেই ১৬০০ শতাংশ বেশি বলে ব্যাখ্যা করা হয়েছে। এবার বর্ষাকালভর বৃষ্টি হয়নি ছিটেফোঁটাও। ফলে ঘাটতি দেখা গিয়েছিল বৃষ্টিতে।

এই একদিনের বৃষ্টিই সেই ঘাটতিকে নামিয়ে এনেছে অর্ধেকেরও কমে। এবার বর্ষাকালে বৃষ্টির ঘাটতি দেখানো হচ্ছিল ৫০ শতাংশ। এক ধাক্কায় শনিবারের বৃষ্টি সেই ঘাটতিকে ২৩ শতাংশে নামিয়ে এনেছে। আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতায় আগামী তিনদিন ভারী বৃষ্টি না হলেও বিক্ষিপ্ত বৃষ্টি হবে।

হাওয়া অফিস জানিয়েছে, রবিবারও মাঝারি থেকে হালকা বৃষ্টি হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনায়। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ও দুই বর্ধমানেও। বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি বাড়িয়েছে, তাই আপাতত রেহাই মিলবে না জলযন্ত্রণা থেকে। তবে বৃষ্টির প্রকোপ যে সোমবার থেকে কমবে, তা স্পষ্ট করেছে হাওয়া অফিস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+