কয়েদি ও সাক্ষাৎপ্রার্থীদের আধার আবশ্যক, কেন্দ্রীয় নির্দেশিকা এল নবান্নে
এবার কয়েদিদের জন্যও বাধ্যতামূলক করতে হবে আধার কার্ড। এমনকী কয়েদিদের সঙ্গে সাক্ষাৎপ্রার্থীরা সাক্ষাৎ করতে এলেও আধার কার্ড থাকা আবশ্যক।
কলকাতা, ২৯ মার্চ : এবার কয়েদিদের জন্যও বাধ্যতামূলক করতে হবে আধার কার্ড। এমনকী কয়েদিদের সঙ্গে সাক্ষাৎপ্রার্থীরা সাক্ষাৎ করতে এলেও আধার কার্ড থাকা আবশ্যক। নতুবা তাঁদের সাক্ষাতের অনুমতি দেওয়া যাবে না। রাজ্যকে এই নির্দেশিকা মেনে চলতে নির্দেশ জারি করল কেন্দ্র। বুধবারই নবান্নে এসে পৌঁছেছে কেন্দ্রের পাঠানো আধার -নির্দেশিকা। মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফর সেরে কলকাতায় ফিরলেই কেন্দ্রের আধার নির্দেশিকা বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিন কেন্দ্রের স্বরাষ্ট্র দফতরের সচিব প্রেরিত এই নির্দেশিকা এসে পৌঁছয় নবান্নে। সেখানে বলা হয়েছে, দেশের নিরাপত্তার স্বার্থে কয়েদিদের আধার কার্ড বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রত্যেক রাজ্যকেই তা মেনে চলতে হবে। কয়েদিদের আধার কার্ড বিষয়ক এই নির্দেশিকা প্রত্যেক রাজ্যের কাছেই পাঠিয়ে দেওয়া হয়েছে।
শুধু কয়েদিদেরই নয়, আধার থাকতে হবে কয়েদিদের সাক্ষাৎপ্রার্থীদেরও। বিনা আধারে সাক্ষাৎ করা যাবে না কয়েদিদের সঙ্গে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এদিন শিলিগুড়ি প্রশাসনিক বৈঠকে প্রশ্ন করা হলে, তিনি সুচতুরভাবে প্রশ্নটি এড়িয়ে যান। বলেন, এখনও আমি দেখিনি কী নির্দেশিকা পাঠানো হয়েছে কেন্দ্রের তরফে। নির্দেশিকা না দেখে আমি কোনও মন্তব্য করব না।












Click it and Unblock the Notifications