তৃণমূল ছাত্র পরিষদে রদবদলের সম্ভাবনা,কালীঘাটে বৈঠকে দুই নাম নিয়ে জোর আলোচনা
তৃণমূল ছাত্র পরিষদে রদবদলের সম্ভাবনা। কালীঘাটে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির বৈঠকে একাধিক নাম নিয়ে আলোচনা হয়।দৌড়ে রয়েছে তৃণমূলের সর্বকনিষ্ঠ দুই মুখপাত্র।
তৃণমূল ছাত্র পরিষদে রদবদলের সম্ভাবনা। কালীঘাটে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির বৈঠকে একাধিক নাম নিয়ে আলোচনা হয়।দৌড়ে রয়েছে তৃণমূলের সর্বকনিষ্ঠ দুই মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য এবং প্রেসিডেন্সির প্রাক্তন ছাত্র সুদীপ রাহা। রয়েছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের ছাত্র সুপ্রিয় চন্দ।

পাশাপাশি, শোনা যাচ্ছে ছাত্র পরিষদের বর্তমান সভাপতি তথা বহুদিনের ছাত্রনেতা গৌতম ভট্টাচার্য এর নাম।
যদিও সূত্র বলছে, সুব্রত বক্সি ঘনিষ্ঠ গৌতম দীর্ঘদিন ধরেই এই দৌড়ে রয়েছে। বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের তালিকায় সে শীর্ষে।
কিন্তু, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পছন্দ দেবাংশু, সুদীপ এবং সুপ্রিয়। সে ক্ষেত্রে শেষ পর্যন্ত তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি পদে কার নামে শীলমোহর পড়ে তা নিয়ে টানাপোড়েন চলছে।
গৌতম ভট্টাচার্য বর্তমানে তৃণমূল ছাত্র পরিষদের সহ-সভাপতি












Click it and Unblock the Notifications