মুকুল এখনই বিজেপি ছাড়বেন না, কোন যুক্তির সমর্থনে এ কথা বলছেন বিশেষজ্ঞরা
মুকুল এখনই বিজেপি ছাড়বেন না, কোন যুক্তির সমর্থনে এ কথা বলছেন বিশেষজ্ঞরা
একুশরে ভোটপর্ব মেটার পর থেকেই মুকুল রায়কে নিয়ে জল্পনা শুরু হয়েছে। তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে পারেন- এই জল্পনাকে কেন্দ্র করে মাঝেমধ্যেই গুঞ্জন ওঠে। কিন্তু তিনি কি এখন সত্যিই বিজেপি ছাড়বেন বা তিনি বিজেপি ছাড়তে পারেন, এমন কোনও সম্ভাবনা রয়েছে? রাজনৈতিক মহলের অভিমত, যে যাই বলুন, মুকুল রায় এখন বিজেপি ছাড়বেন না।

মুকুল রায় জানেন, কখন কী করতে হয়
কিন্তু কোন যুক্তির বলে বিশেষজ্ঞরা এ কথা এত জোর দিয়ে বলছেন? বিশেষজ্ঞরা মনে করেন, মুকুল রায়কে বাংলার রাজনীতির চাণক্য বলা হয়। তাঁর ক্ষুরধার মস্তিষ্ক। তাই তিনি বালখিল্য সিদ্ধান্ত যে নেবেন না, তা বলতে কোনও বিশেষজ্ঞ হতে হয় না। মুকুল রায় জানেন, কখন কী করতে হয়, এখন তাঁর দল ছাড়ার সময় নয়।

মুকুল রায় স্বস্তিতে নেই। তবু বিজেপি ছাড়বেন না
মুকুল রায় বলেই স্পষ্ট করে বলে দেওয়া যায়, তিনি বিজেপি ছাড়ছেন না। যতই বৈঠক করুন, যতই তাৎপর্যপূর্ণ বিবৃতি দিন, তিনি জল্পনা বাড়ালেও বিজেপিতেই থাকবেন নীরবে। তাঁর ঘনিষ্ঠমহলও একথা বলছে। তাঁরা বলছেন- মুকুল রায় বিজেপিতে স্বস্তিতে নেই। কিন্তু তিনি এখন বিজেপি ছাড়ছেন না। দাদা বিজেপিতে ছিলেন, বিজেপিতেই থাকবেন।

মুকুল রায় কেন বিজেপি ছাড়বেন না, জানালেন বিশেষজ্ঞরা
মুকুল রায় এখন বিজেপির বিধায়ক। তাই তিনি দলবদল করে নিজের সমস্যা কেন বাড়াবেন? রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, মুকুল রায় বিজেপি ছাড়বেন না, কারণ তিনি যদি দলবদল করেন, তবে দলত্যাগ বিরোধী আইনে তাঁর বিধায়ক পদ চলে যাবে। আর বিজেপি ছেড়ে গেলে ফের তাঁর উপর জাঁকিয়ে বসতে পারে সারদা-নারদ মামলার থাবা।

অনুগামীরা তৃণমূলে গেলেও মুকুল বিজেপি ছাড়বেন না
কঠিন সময়ে তিনি যদি বিজেপি ছেড়ে তৃণমূলে যান, তবে বিরাট ঝুঁকি হয়ে যাবে। সিবিআই-ইডি সক্রিয় রয়েছে। এখন বিজেপি ছাড়লে কেন্দ্রীয় সরকার তাঁর পিছনেও লাগিয়ে দিতে পারে তদন্তকারী সংস্থাকে। তাই এখন ঝুঁকি না নিয়ে নিয়ে মুকুল রায মুখ বুজিয়ে বিজেপিতেই রয়ে যাবেন। তাঁর ঘনিষ্ঠ বা অনুগামীরা দল ছাড়লেও তিনি বিজেপি ছাড়বেন না।

মুকুল রায় তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেন না
মুকুল রায় কখনই তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেন না। সাড়ে তিন বছর আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার আগেও তিনি অনেক সময় নিয়েছিলেন। তারপর এতদিনেও বিজেপির সংস্কৃতির সঙ্গে তিনি মানিয়ে নিতে পারেননি। রাজ্যস্তরে তাঁর দিলীপ ঘোষের সঙ্গেও বনিবনা হয়নি। তা সত্ত্বেও এখন বিজেপি ছাড়তে চাইলেও মুকুল রায় তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না!

মুকুল রায়ের তৃণমূলে ফেরার জল্পনার মাঝে ভিন্নমত
কিছুদিন ধরে মুকুল রায়কে নিয়ে রাজনৈতিক মহলে নানা জল্পনা চলছে। বিশেষ করে শুভ্রাংশু ফেসবুক পোস্টে সমালোচনা বন্ধ করে আত্মসমালোচনার বার্তা দেওয়ার পর যে ঘটনা পরম্পরা দেখা গিয়েছে, তাতে মুকুল রায়ের তৃণমূলে ফেরার সম্ভাবনা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে। সম্প্রতি আবার বৈঠকে যোগদান নিয়ে দিলীপ ও মুকুলের ভিন্নমত পোযণও বাড়িয়ে দিয়েছে জল্পনা।












Click it and Unblock the Notifications