উচ্চমাধ্যমিকে ভোকেশনাল বিষয় ৯টি থেকে বেড়ে হল ১৩টি, পড়ুয়াদের জন্য খুলছে আরও নতুন পথ
উচ্চমাধ্যমিকে ভোকেশনাল বিষয় ৯টি থেকে বেড়ে হল ১৩টি, পড়ুয়াদের জন্য খুলছে আরও নতুন পথ
প্রকাশিত হল রাজ্যে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। চলতি বছর অর্থাৎ ২০২২ সালে দীর্ঘ ২ বছর করোনা কাল কাটিয়ে পুনরায় পরীক্ষা হয়েছে অফলাইনে। তবে পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখেই এই বছর হোম সেন্টারেই নেওয়া হয়েছে পরীক্ষা। সকাল ১১টায় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের বিদ্যাসাগর ভবন থেকে সাংবাদিক সম্মেলন করে ফল প্রকাশ করেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদে সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। ২০২০ সালে করোনা আবহে মাঝ পথে বন্ধ করা হয়েছিল উচ্চমাধ্যমিক পরীক্ষা। তাই এই বছর আবার স্কুলে গিয়ে পরীক্ষা দিতে পারায় খুশি পড়ুয়ারা।

ঐতিহাসিক উচ্চমাধ্যমিক
তবে বেশ কিছু ক্ষেত্রে অন্যান্য বছরের থেকে এই বছর একদম আলাদা রাজ্যের উচ্চমাধ্যমিক পরীক্ষা। সেক্ষেত্রে একদিকে যেমন এটি নতুন প্রজন্মের প্রথম উচ্চমাধ্যমিক পরীক্ষা, অপরদিকে এটি অনেক দিক থেকেই ঐতিহাসিক, এমনটাই মন্তব্য করলেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জিব ভট্টাচার্য। তিনি জানান, কাউন্সিলের কাছে বড় চ্যালেঞ্জ ছিল এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষা। টানা দু বছর পর পরীক্ষার্থীরা বিদ্যালয়ে গিয়ে পরীক্ষা দেওয়ায় পুরোটা সুষ্ঠুভাবে সম্পন্ন করার দায়িত্ব ছিল কাউন্সিলের উপরেই। এছাড়া এই বছরের এক থেকে দশ মেধা তালিকায় নামের সংখ্যাও রেকর্ড তৈরি করেছে। প্রথম ১০-এ এই বছর রয়েছে প্রথম দশে ২৭২ জনের নাম। যার মধ্যে ছাত্র সংখ্যা ১৪৪ জন, এবং ছাত্রী সংখ্যা ১২৮ জন। মাত্র ৪৪ দিনেই প্রকাশিত হল পরীক্ষার ফলাফল, যা উচ্চমাধ্যমিকের ইতিহাসে প্রথম।

বাড়ল ভোকেশনাল সাবজেক্টের সংখ্যা
এই বছর আরও একটি বিষয়ে বিশেষ হয়ে উঠেছে রাজ্যের উচ্চমাধ্যমিক পরীক্ষা। আর তা হল ভোকেশনাল সাবজেক্টের সংখ্যা বৃদ্ধি। এই বছর অর্থাৎ ২০২২ সালে মোট ৫৬ টি আলাদা বিষয়ের উপর পরীক্ষা হয়েছে। এবং এরই সঙ্গে ৯টি ভোকেশনাল বিষয়ে পরীক্ষা হয়েছে। এই বছর সর্বমোট ১১৬টি বিষয়ে প্রশ্নপত্র প্রকাশ করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ২০২২ সালের ৯টি ভোকেশনাল বিষয়গুলি হল যথা, আটোমোবাইল, অর্গানাইসড রিটেলিং, সিকিউরিটি, আইটি অ্যান্ড আইটি ই এস, হেলথ কেয়ার, ইলেকট্রনিক, টুরিজম অ্যান্ড হসপিটালিটি, প্লাম্বিং, কনস্ট্রাকশন। এই ৯টি ভোকেশনাল বিষয়ে এই বছর পরীক্ষা হয়েছে। কিন্তু যে সকল পড়ুয়ারা ২০২১ সালে উচ্চমাধ্যমিকের রেজিস্ট্রেশন করেছে অর্থাৎ যারা আগামী বছর ২০২৩ সালে পরীক্ষা দিতে চলেছে তাদের জন্য আরও ৪টি ভোকেশনাল সাবজেক্টের সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে। সেগুলি হল যথাক্রমে, বিউটি অ্যান্ড ওয়েলনেস, অ্যাপারেল, এগ্রিকালচার এবং পাওয়ার। ফলে এখন মোট ভোকেশনাল বিষয় বেড়ে দাঁড়াল ১৩টি। ২০২৩ সালের পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসের উপরেই হবে বলে জানিয়েছেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি।

চলতি বছরে পাশের হার
এই বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন ৭ লক্ষ ২০ হাজার ৮৬২ জন ছাত্র ছাত্রী। এই বছর ছাত্র থেকে ছাত্রী সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৬৫ হাজার ৪৮৬ জন। মোট এনোরলমেন্ট এর ৯৬.৮% ছাত্র ছাত্রী পরীক্ষা দেয়। তাদের মধ্যে মোট পাস করেছে ৬ লক্ষ ৩৬ হাজার ৮৭৫ জন। এই বছর পরীক্ষার্থীর পাশের হার ৮৮.৪৪%। যাদের মধ্যে ছাত্র পরীক্ষার্থীর পাশে হার ৯০.১৯% এবং ছাত্রীদের পাশের হার ৮৬.৯৮%।

ফের জেলার জয়
তবে এই বছরেও শহর ও শহরতলিকে টেক্কা দিয়ে জয় জয়কার হল জেলার। পূর্ব মেদনীপুর, পশ্চিম মেদনীপুর, বাঁকুড়া, মালদা সহ ৭ জেলার পাশের হার ৯০ শতাংশের উপরে বলে জানান সংসদ সভাপতি। জেলাভিত্তিক পাশের হার সবথেকে বেশি পশ্চিম মেদিনীপুরে। ২০২২ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রথম ১০ জনের মধ্যে রয়েছে মোট ২৭২ জন। যার মধ্যে ১৪৪ জন ছাত্র এবং ১২৮ জন ছাত্রী রয়েছে। এই বছর ৯৯.৬% নম্বর পেয়ে ২০২২ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার একক ভাবে প্রথম স্থান অর্জন করেছেন কোচবিহার জেলার অদিসা দেব শর্মা। যার সর্বমোট নম্বর ৪৯৮। দ্বিতীয় স্থানেও ৯৯.৪% নম্বর পেয়ে একক ভাবে স্থান করে নিয়েছে পশ্চিম মেদনীপুরের সায়ান্দীপ সামন্ত। তিনি মোট পেয়েছেন ৪৯৭। তবে তৃতীয় স্থান অর্জন করেছেন ৪জন। যাদের মোট নম্বর ৪৯৬ যা মোট নম্বরের ৯৯.২ শতাংশ। তৃতীয় হয়েছেন কলকাতার পাঠভবন স্কুলের রহিন সেন, হুগলির সোহম দাস, অভিক দাস ও পশ্চিম মেদনীপুরের পরিচয় পারিক।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications