রেড রোডে কেন্দ্রের বাতিল নেতাজি ট্যাবলো! রাজ্যপালের উপস্থিতিতে মাল্যদান মমতার
রেড রোডে কেন্দ্রের বাতিল নেতাজি ট্যাবলো! রাজ্যপালের উপস্থিতিতে মাল্যদান মমতার
রেড রোডের কুচকাওয়াজে নজর কাড়ল কেন্দ্রের বাতিল নেতাজি ট্যাবলো। রীতি মেনে রাজ্যপাল জাতীয় পতাকা উত্তোলন করলেন। এবং নেতাজির মূর্তিতে মাল্যদান করলেন মমতা বন্যো, পাধ্যায়। তারপর শুরু হল রেড রোডের কুচকাওয়াজ। উল্লেখ্য, রাজধানী দিল্লি ছাড়া একমাত্র কলকাতায় সেনা-কুচকাওয়াজ হয় সাধারণতন্ত্র দিবসে।

বুধবার সাধারণতন্ত্র দিবসে রেড রোডের কুচকাওয়াজে মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল জগদীপ ধনখড় এবং প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সাধারণন্ত্র দিবসের সকালেই টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন দেশবাসীকে। দেশের সমস্ত নাগরিকের উদ্দেশে তিনি শুভেচ্ছা বার্তা পাঠান একটি ছুবি টুইট করে।
রাজ্যপাল জগদীপ ধনখড়ও টুইট করে শুভেচ্ছা বার্তা দিয়েছেন সাধারণতন্ত্র দিবসের। তিনি লেখেন, সবাইকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। আমাদের অধিকার এবং কর্তব্য একসাথে চলে জাতিকে সর্বদা এগিয়ে দেওয়া। সকালে দেশবাসীর উদ্দেশে শুভেচ্ছা বার্তা দিয়ে রেডরোডের অনুষ্ঠানে যোগ দেন তিনি। রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন করেন।

এবার দিল্লির কুচকাওয়াজে বাংলার তৃণমূল সরকারের তরফে পাঠানো হয়ছথে নেতাজি ট্যাবলো। 'জয়তু নেতাজি' নামে ওই ট্যাবলো বাতিল করে দেওয়া হয়। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন কেন্দ্র বাতিল করলেও নেতাজি ট্যাবলো প্রদর্শিত হবে রেড রোডে বাংলার প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের অনুষ্ঠানে। সেই মতোই নেতাজি ট্যাবলো প্রদর্শিত হল।
মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজির মূর্তির মাল্যদান করেন। রাজ্যপালন জগদীপ ধনখড় জাতীয় পতাকা উত্তোলন করে কুচকাওয়াজের সূচনা করেন। তারপরই নেতাজির মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানেও নেতাজি ট্যাবলো বিতর্ক পিছু ছাড়ল না। জয়তু নেতাজি ট্যাবলো ৭৩তম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে নজর কাড়ল রেড রোডে।

এবার নেতাজির ১২৫তম জন্মবর্ষ। সেই লক্ষ্যেই রেড রোডে বাংলার তরফে পাঠানো হয়েছিল নেতাজি ট্যাবলো। সেই নেতাজি ট্যাবলো দিল্লির রাজপথে প্রদর্শিত করা হবে না বলে জানিয়ে দেওয়া হয়। বাংলার ট্যাবলো বাতিলের পর বিতর্ক শুরু হয়। নেতাজিকে অপমান বাংলাকে অপমান বলেও গর্জে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এরপর নেতাজি বিতর্ক ধামাচাপে দিতে ২৩ জানুয়ারির দুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন ইন্ডিয়া গেটে স্থাপিত হবে নেতাজির মূর্তি। তার আগে ইন্ডিয়া গেটের অমর জওয়ান জ্যোতি নিভিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তা নিয়েও কম বিতর্ক হয়নি। একইসঙ্গে দউই বিতর্ককে ধামাচাপা দিতে মোদীর মাস্টারস্ট্রোক ছিল নেতাজি মূর্তি স্থাপনের ঘোষণা।












Click it and Unblock the Notifications