Adhir Chowdhury: পুলিশের নাম পশ্চিমবঙ্গে ব্যর্থ, মেরুদণ্ড ভেঙে গিয়েছে, কটাক্ষ অধীর চৌধুরীর
পশ্চিমবঙ্গে পুলিশ কোথায় সফল হবে? পুলিশের নামই তো পশ্চিমবঙ্গে ব্যর্থ। এমনভাবেই এবার কড়া আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। দীপাবলির পরের দিনই রাজ্যের পুলিশ - প্রশাসনকে ঠুকে কথা বললেন। পাশাপাশি একাধিক ইস্যুতে কটাক্ষ করলেন তিনি।
এদিন অধীর চৌধুরী বললেন, "পুলিশ আবার পশ্চিমবঙ্গের কোথায় সফল হবে? পুলিশের নামই তো পশ্চিমবঙ্গে ব্যর্থ। পশ্চিমবঙ্গে পুলিশের সাফল্য নেই। তৃণমূল সরকারের দালালি করতে পুলিশের মেরুদণ্ড এমনি ভেঙে গিয়েছে।" কোর্টের অর্ডার মান্যতা হয় না। যা খুশি তাই হওয়ার রাজ্য। তাই এটার নামই পশ্চিমবঙ্গ। এমন কথাও বলেন।

পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা অবনতি হচ্ছে। তার প্রমাণ প্রশাসন দেখবে। কোনও মানুষেরই মৃত্যু কামনা করা যায় না। তৃণমূল বা কংগ্রেস বা যে কোনও দলের লোকের মৃত্যু হবে? প্রশ্ন তুলেছেন অধীর চৌধুরী।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের র্যাগিংকাণ্ডের তিন মাস কেটে গেল। কোন শাস্তি দিল না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তৃণমূলের ছাত্র নেতাদেরকে কি গ্রেফতার করা যেতে পারে? এখন আদালত ছাড়া মানুষের কোনও গতি নেই। সরকার কিছু করবে না ক্ষোভ অধীর চৌধুরীর।
কালীঘাটের কাকু অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। জ্যোতিপ্রিয় মল্লিকও নিজেকে অসুস্থ বলে দাবি করছেন। এইসব বিষয়ে অধীর চৌধুরী বলেন, "কেউ অসুস্থ হয়নি। এসব অসুস্থতার বাহানা করা হচ্ছে। ঘাড়ধাক্কা দিয়ে এগুলোকে নিয়ে যাওয়া উচিত। সব ঢপ মারা হচ্ছে।"
তিনি আরও কটাক্ষ করেছেন, "অসুস্থতায় কেউ অসুস্থ হয়নি। যেসব চিকিৎসককে দিয়ে বলানো হচ্ছে, চাপে পরে বলানো হচ্ছে। নিরপেক্ষ চিকিৎসক লাগানো হোক। তখনই সব বোঝা যাবে।"
সারের কালোবাজারি গোটা বাংলাজুড়ে চলছে। রেশন থেকে সার... সমস্ত কিছু দুর্নীতি এই রাজ্যজুড়ে হয়েছে। অতিরিক্ত দামে বীজ বিক্রি করা হয়েছে। কোন কিছুই ছাড়েনি। তৃণমূল সমস্ত কিছুই লুট করছে। জমি হোক বা পুকুর যাই হোক। অভিযোগ অধীর চৌধুরীর।
রাজ্যের বায়ুদূষণ সম্পর্কে এদিন খোঁচা দিয়েছেন অধীর চৌধুরী। তাঁর কথায়, কলকাতায় বায়ুদূষণ এমনিই মাপা হয় না। যদি মাপা হত, তাহলে সারা বছরই কলকাতায় বায়ুদূষণের মাত্রা খারাপ হত? কলকাতায় মাপতে গেলে আরও বিপদ বাড়বে।
অধীর চৌধুরীর মতে, কলকাতায় অনেক পুরনো গাড়ি চলে। দিল্লি, মুম্বইতে অনুমতি না করলেও কলকাতায় আটকানো হয় না। যে গাড়ি দিল্লিতে বাতিল হয়, পশ্চিমবঙ্গে চলে আসে।












Click it and Unblock the Notifications