জল থেকে রাস্তা, টক টু মেয়রে অভিযোগ, অস্বস্তিতে মেয়র
জল থেকে রাস্তা, টক টু মেয়রে অভিযোগ, অস্বস্তিতে মেয়র
পুরভোটের আগে ভুরি ভুরি অভিযোগ টক টু মেয়রে। অস্বস্তিতে মেয়র ফিরহাদ হাকিম।
আড়াই মাস পর পুরভোট। রাস্তা খারাপ সহ জলের সমস্যা নিয়ে একাধিক অভিযোগ আসছে মেয়রের কাছে। এর ওপর আবার যুক্ত হয়েছে নাগরিকদের সঙ্গে জনসংযোগের অভাব রয়েছে কাউন্সিলরদের, এই অভিযোগও। তা নিয়ে বেশ ক্ষুব্ধই ফিরহাদ হাকিম। সম্প্রতি টক টু মেয়র অনুষ্ঠানে ফোন করেন ২ নম্বর ওয়ার্ডের প্রবীণ বাসিন্দা সরল রায়। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁর বাড়ির সামনে ডঃ অপূর্ব কৃষ্ণ লেনের রাস্তার অবস্থা বেহাল।

অথচ রাস্তা ঠিক করার উদ্যোগ কেউই নিচ্ছে না। এই অভিযোগের জন্য স্থানীয় কাউন্সিলর পুষ্পালী সিনহার কাছে যাওয়ার চেষ্টা করেন তিনি। কিন্তু নানা বেড়াজাল টপকেও সরল রায় পৌঁছাতে পারেননি কাউন্সিলরের কাছে। এই অভিযোগ পাওয়ার পর অত্যন্ত ক্ষুব্ধ হন মেয়র। বরো নির্বাহি আধিকারিককে কিছুটা ধমকের সঙ্গেই বলেন, 'আপনার অধীনে থাকা সাব অ্যাসিট্যান্ট ইঞ্জিনিয়ার কি বাড়িতে বসে মাইনে পাওয়ার জন্য রয়েছেন।
শীঘ্রই রাস্তা ঠিক করুন এবং যে সব অ্যাসিট্যান্ট ইঞ্জিনিয়ারদের জন্য রাস্তার বেহাল দশা তাঁদের চিহ্নিত করে বরখাস্ত করুন।’ অন্যদিকে নাগরিকদের অভিযোগ অস্বীকার করেছেন ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পুষ্পালী সিনহা। তিনি জানান, সরল রায়ের অভিযোগ মানছি না। উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই অভিযোগ করা হয়েছে। বরং কাউন্সিলরের অভিযোগ, রাস্তায় পাইপের কাজ হচ্ছে, তা সম্পূর্ণ না করেই অন্য রাস্তার কাজ শুরু হচ্ছে, ফলে রাস্তার বেহাল দশা হয়ে রয়েছে।












Click it and Unblock the Notifications