দত্তপুকুর কাণ্ডে অবশেষে পুলিশের হাতে গ্রেফতার মূল অভিযুক্ত, জম্মু থেকে গ্রেফতার জলিল
দত্তপুকুরের কাটামুণ্ডু কাণ্ডে অবশেষে গ্রেফতার মূল অভিযুক্ত জলিল। জম্মুর সাম্বা থেকে গ্রেফতার করা হল মূল অভিযুক্ত জলিলকে। পুলিশের হাত থেকে বাঁচতেই জম্মুর বিভিন্ন এলাকা ঘুরে বেড়াচ্ছিল সে। এমনকি জম্মুর বিভিন্ন এলাকায় ভাঙাচোরা জিনিষ কেনা-বেচাকারী হিসেবে কাজও করছিল সে। দীর্ঘদিন ধরে তাঁর সন্ধান চালাচ্ছিল পুলিশ। আর এবার অবশেষে পুলিশের হাতে ধরা পড়ল এই কাণ্ডের মূল অভিযুক্ত।
যা জানা যাচ্ছে, আজই সেখানকার আদালতে তাঁকে তুলে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসবে পুলিশ প্রশাসন। যদিও এখনও নিহত যুবক হজরত লস্করের কাটামুণ্ডুর সন্ধান মেলেনি, তবে পুলিশ মনে করছে, ধৃত জলিলকে জেরা করলেই ঘটনার সম্পূর্ণ সত্য প্রকাশ পাবে।

এর আগে এই মামলায় নিহতের মাসতুতো ভাই ও তার স্ত্রীকে গ্রেফতার করেছিল পুলিশ। তদন্তকারীদের দাবি, নিহত হজরতের সঙ্গে তার ভাইয়ের স্ত্রীর অবৈধ সম্পর্ক ছিল, যা জানার পরেই রাগের বশে খুন করা হয় হজরতকে। মূল অভিযুক্ত জলিল কাশ্মীরে গা-ঢাকা দিয়েছিল এবং সেখানে পুরনো ভাঙাচোরা জিনিস কেনাবেচার ব্যবসা শুরু করেছিল। তবে শেষরক্ষা হল না। বুধবার বিকেলে জলিলের অবস্থান শনাক্ত করে সাম্বা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে পাকড়াও করে।
নিহত যুবকের পরিচয় খুঁজে বের করার জন্য পুলিশ নির্ভর করেছিল তার বাঁ হাতে থাকা ট্যাটুর ওপর। সেই সূত্র ধরেই তদন্ত এগোতে থাকে এবং অবশেষে তার পরিচয় নিশ্চিত হয়।
কয়েকদিন আগে দত্তপুকুর থানার ছোট জাগুলিয়ার মালিয়াকুর বাজিতপুর এলাকার একটি ফাঁকা জমিতে একদল কৃষক মুণ্ডুহীন দেহ দেখতে পান। শরীরজুড়ে ছিল ধারালো অস্ত্রের ক্ষত, যৌনাঙ্গ উপড়ে নেওয়া হয়েছিল, হাত-পা ছিল বাঁধা। ঘটনাস্থল থেকে রক্তমাখা মদের গ্লাস ও চিপসের প্যাকেট উদ্ধার করে পুলিশ। সেখান থেকে শুরু হয় এই মামলার তদন্ত প্রক্রিয়া।
ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, ধারালো অস্ত্র দিয়ে সামনে থেকে গলা কেটে হত্যা করা হয় হজরতকে। হত্যার আগে হাত-পা বেঁধে ফেলা হয়েছিল। এই নৃশংস খুনের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা জানার জন্য পুলিশ জলিলকে কড়া জেরা করবে।
পুলিশের আশা, ধৃত জলিল মুখ খুললেই উদ্ধার হতে পারে হজরত লস্করের কাটা মাথা। একই সাথেই স্পষ্ট হবে এই জঘন্য হত্যাকাণ্ডের আসল উদ্দেশ্য।
-
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications