Jyotipriya Mallick: বাঁ হাত বাঁ পা কাজ করছে না, নিজেই পক্ষাঘাতের আশঙ্কা করছেন জ্যোতিপ্রিয়!

পক্ষাঘাত হওয়ার সম্ভাবনা রয়েছে তার। বাঁ হাত ও বাঁ পা সেভাবে কাজ করছে না। এ কী বললেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক! সুচিকিৎসার জন্য তিনি হাসপাতালে যাচ্ছেন। আগামী ১৩ তারিখ ব্যাঙ্কশাল আদালতে ফের তার সঙ্গে দেখা হবে। পরিষ্কার একথা বলে গাড়িতে উঠে পড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু।

রুটিন মাফিক স্বাস্থ্য পরীক্ষার জন্য কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিককে। ছয় দিনের হেফাজতে সিজিও কমপ্লেক্সে রয়েছেন তিনি। বেলা ১১ টার পরে ইডি অফিস থেকে তাকে বাইরে বার করা হয়। সাংবাদিকরা ঘিরে ছিলেন ওই এলাকা। গত কয়েক দিনের মতো তার স্বাস্থ্য নিয়ে নিজেই দুশ্চিন্তা প্রকাশ করলেন জ্যোতিপ্রিয়।

Jyotipriya Mallick

নতুন রঙের পাঞ্জাবিতে জ্যোতিপ্রিয় মল্লিককে দেখতে পাওয়া যাচ্ছে। এদিন নীল রংয়ের পাঞ্জাবি পরে জ্যোতিপ্রিয় মল্লিক বাইরে আসেন। একাধিক প্রশ্ন তার দিকে ছুড়ে দিয়েছিলেন সাংবাদিকরা। কিন্তু কোনও প্রশ্নের উত্তর জ্যোতিপ্রিয় মল্লিক দেননি। কেবল নিজের স্বাস্থ্যের কথাই জানিয়েছেন তিনি। প্রবল অসুস্থ তিনি। আরও অবনতি হয়েছে স্বাস্থ্যের। এবার সে কথা তিনি বললেন।

শরীর এই ক'দিনে আরও খারাপ হয়েছে। বাঁ হাত ও বাঁ পায়ে ব্যথা বেড়েছে। বাঁদিক তেমনভাবে কাজ করছে না। পক্ষঘাত হয়ে যেতে পারে তার। নিজেই এমন আশঙ্কার কথা সাংবাদিকদের সামনে জানিয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন বন্টন দুর্নীতিতে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী গ্রেফতার হয়ে রয়েছেন। শুক্রবার সেই গ্রেফতারি বিষয়ে তেমন কোনও কথা বলতে শোনা গেল না।

বাকিবুর রহমানকে কি তিনি চিনতেন? এই প্রশ্ন সাংবাদিকরা করেছিলেন। কোনও প্রশ্নের উত্তর তিনি দেননি। জানিয়ে দেন, আগামী ১৩ তারিখ ফের আদালতের দিন রয়েছে। ব্যাঙ্কশাল আদালতে তার সঙ্গে দেখা হবে। কিন্তু সেদিন কী হবে? তাই নিয়ে কোনও ইঙ্গিত জ্যোতিপ্রিয় মল্লিক দিচ্ছেন না। এর আগে নিজেকে নির্দোষ বলে বেশ কয়েকবার দাবি করেছেন মন্ত্রী। শুক্রবার এই বিষয়ে কোনও কথা তিনি বলেননি।

ইডি হেফাজতে রয়েছেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন বন্টন দুর্নীতিতে তিনি সরাসরি অভিযুক্ত। তার মস্তিষ্কপ্রসূত ভাবনাতেই এই দুর্নীতি বহু বছর ধরে চলেছে। এমন দাবি করছেন ইডি আধিকারিকরা। বাকিবুর রহমানের সঙ্গে মন্ত্রীর ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। কয়েক কোটি টাকার সম্পত্তি জ্যোতিপ্রিয় মল্লিক তৈরি করেছিলেন এই কয়েক বছরে। এই ইঙ্গিত তদন্তকারীরা দিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+