প্রতিটি পরীক্ষাকেন্দ্রে রেডিও রেডিও তরঙ্গ সনাক্তকারী যন্ত্র বসানোর ভাবনা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের

রাজ্যের সকল পরীক্ষা কেন্দ্র গুলিতে এবার বিশেষ প্রযুক্তির রেডিও তরঙ্গ সনাক্তকারী বা রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর বসাতে চলেছে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড বা ডাব্লুবিজেইইবি। আগামী রবিবার সারা ব্যাপী এই পরীক্ষা হতে চলেছে বলে জানা যাচ্ছে।

টোকাটুকি ঠেকাতেই নতুন পন্থা

টোকাটুকি ঠেকাতেই নতুন পন্থা

পরীক্ষার কেন্দ্র পরিদর্শনের দায়িত্বে যে সকল ডাব্লুবিজেইইবি-র আধিকারিক রা থাকবেন তাদের সকলের কাছে এই অত্যাধুনিক ডিভাইসটি থাকবে বলে জানা যাচ্ছে। যাতে করে সহজেই বোঝা যাবে কোনও পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে বসে কোনও বৈদ্যুতিন গ্যাজেট ব্যবহার করছেন কিনা। এতে সহজেই পরীক্ষার হলে মোবাইলের মাধ্যমে টোকাটুকির প্রবণতা রোধ করা সম্ভব হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

২১৯টি কেন্দ্রে পরীক্ষা

২১৯টি কেন্দ্রে পরীক্ষা

জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের রেজিস্টার দিব্যেন্দু কর জানান আগামী রবিবার মোট ৮৮,৮০০ জন পরীক্ষার্থী ওই পরীক্ষায় অংশ নিতে চলেছেন। মোট ২১৯ টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পাশাপাশি বাংলা ছাড়াও অসম ও ত্রিপুরায় বেশ কয়েকটি কেন্দ্র রয়েছে বলেও জানা যাচ্ছে।

প্রথম ব্যবহার শুরু ২০১৯ সালে

প্রথম ব্যবহার শুরু ২০১৯ সালে

২০১৯ সালের প্রবেশিকা পরীক্ষার সময় থেকেই জয়েন্ট এন্ট্রান্স বোর্ড রেডিও ফ্রিকোয়েন্সির ব্যবহার শুরু করেছিল বলে জানা যাচ্ছে। বেশকিছু সংবেদনশীল পরীক্ষা কেন্দ্রে এই ব্যবস্থা ব্যবহারও করা হয়েছিল। এই প্রসঙ্গে বোর্ডের এই উচ্চ পদস্থ আধিকারিক বলেন, " এবার প্রথমবারের জন্য সমস্ত পরীক্ষা কেন্দ্রেই আমাদের এই ডিভাইস থাকবে। সুষ্ঠু ভাবে পরীক্ষা পরিচালনা নিশ্চিত করতেই আমরা এই কঠোর ব্যবস্থা নিচ্ছি।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+