SIR-এর খসড়া তালিকায় নাম আছে, কিন্তু তথ্য ভুল? কীভাবে ঠিক করবেন? জেনে নিন ধাপে ধাপে

SIR বা বিশেষ নিবিড় সংশোধন পর্বের খসড়া ভোটার তালিকা ইতিমধ্যেই প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সেই সঙ্গে প্রকাশ্যে এসেছে যাঁদের নাম এই খসড়া তালিকায় নেই, তাঁদের তথ্যও। সেই তালিকায় নিজের নাম আছে কি না, তা অনেকেই দেখে ফেলেছেন। কিন্তু নাম থাকলেই কী সব ঠিক? বাস্তবে দেখা যাচ্ছে যে, অনেক ভোটারের ক্ষেত্রে নাম থাকার সত্ত্বেও ব্যক্তিগত তথ্যে একাধিক ভুল থেকে গেছে।

SIR-

ভোটার পরিচয়পত্রে সাধারণত যেসমস্ত তথ্যগুলি থাকে, সেগুলি হলো- ভোটারের নাম, বাবা বা মায়ের নাম, লিঙ্গ, জন্ম তারিখ, ঠিকানা ও ছবি। মূলত পশ্চিমবঙ্গের ভোটারদের ক্ষেত্রে এইসমস্ত তথ্য বাংলা এবং ইংরেজি, দুটি ভাষাতেই দেওয়া থাকে। কিন্তু বানান ভুল, জন্ম তারিখের গড়মিল, আবার কোথাও আত্মীয়ের নাম অথবা ঠিকানা ঠিক নেই, এরকম সমস্যার মুখে পড়ছেন একাধিক মানুষ।

তাহলে এই ভুলগুলি ঠিক করবেন কীভাবে?

নির্বাচন কমিশনের নিয়ম অনুসারে, ভোটার তালিকায় থাকা তথ্যগুলি সংশোধন করার জন্য ফর্ম ৮ পূরণ করতেই হবে। এই ফর্মটি খুব সহজেই পাওয়া যায়।

আপনি চাইলে ইলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফর্ম ৮ ডাউনলোড করতে পারেন। সাধারণ ওয়েব ব্রাউজারে 'Form 8 Voter ID' লিখে সার্চ করলেই পিডিএফ পেয়ে যাবেন। কমিশনের ওয়েবসাইটে গিয়ে লগইন করে অনলাইনেও ফর্ম ৮ পূরণ করা যাবে। অথবা সরাসরি আপনার এলাকার বুথ লেভেল অফিসার (BLO)-এর কাছ থেকেও ফর্মটি সংগ্রহ করতে পারেন।

এই ফর্ম ৮-এর মাধ্যমে আপনি একসাথে একাধিক তথ্য সংশোধনের সুযোগ পাবেন। যেমন-

১. নিজের নাম বা নামের বানান

২. বাবা বা মায়ের নাম

৩. আত্মীয়ের সঙ্গে সম্পর্কের বিবরণ

৪. জন্ম তারিখ ও বয়স

৫. লিঙ্গ

৬. ঠিকানা

৭. ভোটার কার্ডে থাকা ছবি

শুধু তাই নয়, এই ফর্মের মাধ্যমেই আপনি প্রথমবারের মতো আপনার ই-মেল আইডি এবং মোবাইল নম্বর ভোটার কার্ডের সঙ্গে যুক্ত করতে পারবেন। এর ফলে ভবিষ্যতে নির্বাচন কমিশনের কোনও বার্তা কিংবা আপডেট সরাসরি আপনার কাছে পৌঁছে যাবে।

সব মিলিয়ে বলা যায় যে, খসড়া তালিকায় নাম থাকলেও তথ্য যাচাই করে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামান্য একটু ভুল থাকলেও দেরি না করে ফর্ম ৮ জমা দিলে ভোটার তালিকায় সঠিক তথ্য নথিভুক্ত করা সম্ভব হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+