করোনা ভাইরাস নিয়ে উদ্বেগ প্রকাশ করে মমতা বন্দ্যোপাধায়কে চিঠি দিলেন আমেরিকার ভারতীয় চিকিৎসক

করোনা ভাইরাসকে ব্যতিক্রমী সংক্রমক ও অত্যন্ত মারাত্মক হিসাবে বর্ণনা করে ভারতীয় বংশোদ্ভুত আমেরিকার বিশিষ্ট এক হৃদরোগ বিশেষজ্ঞ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন। চিঠিতে ওই চিকিৎসক মমতা বন্দ্যোপাধায়কে জানিয়েছেন যে বিশাল সংখ্যায় অসুস্থতা ও মৃত্যু রোধ করতে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হোক এবং এই ভাইরাসকে যেন হাল্কাভাবে না নেওয়া হয়।

মমতাকে চিঠি দিলেন আমেরিকার চিকিৎসক

মমতাকে চিঠি দিলেন আমেরিকার চিকিৎসক

টেনেসির চিকিৎসক ডাঃ ইন্দ্রনীল বসু রায় চিঠিতে মমতাকে বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন যে ভারত সহ পশ্চিমবঙ্গ হয়ত ভাগ্যবান হলেও হতে পারে কারণ বিভিন্ন প্রজাতির ভাইরাসের মতো এই ভাইরাস এখানে তেমন গুরুতর সংক্রমণ নাও হতে পারে। তিনি চিঠিতে বলেছেন, ‘আমি এটা উল্লেখ করতে বাধ্য হচ্ছি যে পশ্চিমবঙ্গে ব্যতিক্রমী ভিড় দেখা যায়, এই ভাইরাস যদি নির্দিষ্ট একটি অঞ্চলে সংক্রমিত হয় তবে তা দাবানলের মতো ছড়িয়ে পড়বে, হাজার হাজার মানুষ তাতে আক্রান্ত হবে‌ এবং কিছুজন মরবে।'‌

পশ্চিমবঙ্গের অবস্থা নিয়ে উদ্বিগ্ন

পশ্চিমবঙ্গের অবস্থা নিয়ে উদ্বিগ্ন

এটা খুবই প্রয়োজনীয় যে কড়াভাবে সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে এবং পাশ্চাত্য দেশগুলির মতো যাতে এই ভাইরাসটি ছড়িয়ে পড়তে ও মানুষকে মারতে না পারে তা প্রতিরোধ করার নিশ্চিত আশ্বাস দিতে হবে, বলে জানিয়েছেন ওই চিকিৎসক চিঠিতে।

মুখ্যমন্ত্রীকে সতর্কতা অবলম্বন করতে বলেছেন চিকিৎসক

মুখ্যমন্ত্রীকে সতর্কতা অবলম্বন করতে বলেছেন চিকিৎসক

চিঠিতে ওই চিকিৎসক আরও বলেছেন, ‘‌আমরা এটা মেনে নিতে পারব না যে এই ভাইরাসে যদি হাজার হাজার মানুষ সংক্রমিত হয় তবে আপনাকে আফশোষ করতে হবে এবং কোভিড-১৯-এর বিস্তার এবং যথাযথ সনাক্তকরণ রোধে সঠিকভাবে কড়াকড়ির অভাবের কারণে কয়েকশ মারা যেতে শুরু করেছে।'‌ তিনি তাই চিঠিতে মুখ্যমন্ত্রীকে বলেছেন, ‘‌এই ভাইরাসের কোনও ডেডলাইন নেই এটিকে হত্যার যন্ত্র হিসাবে উপলব্ধি করে আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করব যে আপনি এ বিষয়ে জরুরি পদক্ষেপ গ্রহণ করুন। করোনার টেস্ট বাড়ানো, সংস্পর্শে আসা সকলকে আইসোলেট করা, লকডাউনের নিয়ম জোর করে প্রয়োগ সহ যথাযথ সতর্কতা গ্রহণ করলে তবেই পশ্চিম দেশের মতো অবস্থা এ রাজ্যে নাও হতে পারে।'‌

এই ভাইরাস মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে দেশকে

এই ভাইরাস মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে দেশকে

হৃদরোগ বিশেষজ্ঞ ও কার্ডিয়াক ইলেকট্রোফিজিওলজিস্ট, ডাঃ রায় মেডিসিন ও জনস্বাস্থ্য আধিকারিক হিসাবে আমেরিকা ও ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কর্মরত রয়েছেন, তিনি জানিয়েছেন যে চিকিৎসকের পরিবর্তে একটি কমিটি কোভিড-১৯-এর মৃত্যুর শংসাপত্র দিচ্ছে দেখে তিনি হতবাক। ডাঃ বসু রায় মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, ‘‌এ জাতীয় সংক্রমণের প্রবণতা এবং আইসোলেশনের মতো যথাযথ সতর্কতা অবলম্বন না করায় মৃত্যু ও ধ্বংসের দিকে নিয়ে যায়, যা আমি অবশ্যই জানি যে আপনি আমার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে তা পছন্দ করবেন না।'‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+