খুনের মামলায় রক্ষাকবচ দিল না হাইকোর্ট, নিশীথ প্রামাণিক কি গ্রেফতার হতে পারেন?

চাপে পড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ডেপুটি? খুনের মামলার অভিযোগ আছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে৷ আজ বৃহস্পতিবার মন্ত্রীর রক্ষাকবচের আবেদন খারিজ করল আদালত।

কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে বিজেপির প্রতিমন্ত্রী আবেদন করেছিলেন। তার বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে। সেই মামলায় পুলিশ কি তাঁকে এখন গ্রেফতার করতে পারে? সেই প্রশ্নও ক্রমে জোরালো হচ্ছে।

Nishith Pramanik

২০১৮ সালে কোচবিহারের দিনহাটায় এক যুবককে গুলি করে খুন করা হয়। নিশীথ প্রামাণিক ওই খুনের নির্দেশ দিয়েছিলেন। এমনই অভিযোগ শোনা যায়। পুলিশ তদন্ত শুরু হয়েছিল৷ একসময় তদন্ত চাপাও পড়ে গিয়েছিল৷

এরপর নিশীথ প্রামাণিকের দলবদল৷ লোকসভা ভোটে জেতা। তারপর অমিত শাহের ডেপুটি, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। ফের এই মামলা হিমঘর থেকে বেরিয়ে পড়ে। পুলিশি তদন্তও গতি পায় বলে খবর৷ গ্রেফতারির সম্ভাবনা তৈরি হয়েছিল মন্ত্রীর।

সেজন্য গ্রেফতারি এড়াতে হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের ডিভিশন বেঞ্চে আবেদন করেন নিশীথ। সেই শুনানিনে মন্ত্রীর আবেদন খারিজ হয়ে গেল। আগামী ২২ জানুয়ারি ওই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। এর মধ্যে কি মন্ত্রীকে গ্রেফতার করা হতে পারে? সেই সম্ভাবনাও থাকছে বলে খবর৷

গ্রেফতারী এড়াতে উচ্চ আদালতে আবেদন করতে পারেন অমিত শাহের ডেপুটি। এই কথাও শোনা যাচ্ছে। বিজেপির পক্ষ থেকে এই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি৷ জল মাপছে জেলা তৃণমূল নেতৃত্ব।

অতি সম্প্রতি নিশীথ প্রামাণিকের খুড়তুতো ও জ্যাঠতুতো ভাই তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের বাড়িতে এই যোগদান পর্ব হয়। এই বিষয়েও জেলায় রাজনৈতিক মহলে চাপা গুঞ্জন ছড়িয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+