Jyotipriya Mallick:মাথাকে ধরতে হবে, মত সুকান্তের, অধীরের মতে রেশন দুর্নীতির কাছে 'শিশু' শিক্ষক নিয়োগ দুর্নীতি

জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতার নিয়ে তুমুল রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার, সুজন চক্রবর্তীরা রীতিমতো নিশানা করেছেন তৃণমূল সরকারকে। মাথাকে ধরতে হবে। ফের একই বক্তব্য উঠে এল বিরোধী নেতৃত্বের মুখে।

রাজ্যের বনমন্ত্রী ইডির হাতে গ্রেফতার। তৃণমূল কংগ্রেস সরকার শুরুর ১০ বছর তিনিই ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী। রেশন বণ্টন দুর্নীতিতে রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক রীতিমতো এখন ফাঁপড়ে। ম্যারাথন জেরার পর শুক্রবার ভোররাতে ইডির হাতে গ্রেফতার তিনি।

Jyotipriyo Mallick

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, মাথাকে ধরতে হবে। তৃণমূলের মাথারা এবার তদন্তকারীদের নিশানায় হতে পারে। শুক্রবারও ইডি আধিকারিকদের অভিযান নিয়ে সরব হয়েছিলেন তিনি। সুকান্তের মতে, মন্ত্রীর বাড়িতে ইডি হানা দিয়েছে। এটাই কাম্য ছিল। স্বাভাবিক ব্যাপার।

সিপিএম নেতা সুজন চক্রবর্তীর মতে, রাজ্যে প্রতি সপ্তাহে আড়াই কোটি মানুষের রেশন লুঠ হয়েছে। সরকার থেকে এই কাজ করা হয়েছে। উপর মহল এই ঘটনা সম্পর্কে আগাগোড়া ওয়াকিবহাল। ফলে আরও যারা জড়িত, তাদেরও গ্রেফতার করতে হবে।

কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী দাবি করেছেন, রেশন বণ্টন দুর্নীতি অনেক বড় মাপের। বিশাল অঙ্কের টাকা লুঠ হয়েছে। রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতির থেকেও বড় এই দুর্নীতি। শিক্ষক নিয়োগ দুর্নীতি এর কাছে ছোট শিশুর মতো। এমনই দাবি অধীর চৌধুরীর।

সুকান্ত মজুমদারের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দলবল এই রাজ্যটিকে তার সম্পত্তি মনে করে। জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারি সময়ের অপেক্ষা ছিল৷ আরও আগেই তাকে গ্রেফতার করা উচিত ছিল৷ এর আগে প্রচুর চালচুরির অভিযোগ পাওয়া গিয়েছে। ছয় কোটি টাকা মূল্যের বাড়ি মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। এত টাকা আসে কীভাবে? মানুষের টাকা এভাবে লুঠ হতে পারে? এই প্রশ্নও তুলেছেন তিনি।

ছয় কোটি টাকা মূল্যের বাড়ির খোঁজ পাওয়া গিয়েছে শান্তিনিকেতনে। সুকান্ত মজুমদারের দাবি, এরাই আবার একশো দিনের কাজের টাকা নিয়ে কথা বলেন। দুর্নীতির টাকা এরাই নিয়েছে। তৃণমূল রাজ্যের একশো দিনের টাকা দিয়ে দিতে পারে।

জ্যোতিপ্রিয় মল্লিক দাবি করেছেন, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। বিজেপি ও শুভেন্দু অধিকারী তার বিরুদ্ধে চক্রান্ত করেছেন। তৃণমূলের থেকেও এই ঘটনায় রীতিমতো বিরোধিতা করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+