দেবী দুর্গাকে সাক্ষী করে দুর্নীতিকে শেষ করার আহ্বান রাজ্যপালের!
দুর্নীতিকে শেষ করার ডাক দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। দুর্গাপুজোর সময় তার এই আহ্বান অত্যন্ত ইঙ্গিতপূর্ণ। এমনই মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ। মা দুর্গা যেমনভাবে মহিষাসুর বধ করেছিলেন, তেমনভাবেই দুর্নীতিকে শেষ করতে হবে। এ কথাই শোনা গেল রাজ্যপালের মুখে।
রাজ্যপালের বক্তব্য যথেষ্ট ইঙ্গিতপূর্ণ। কারণ সোমবার ঝটিকা সফরে কলকাতা এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনিও বাংলার দুর্নীতি নিয়ে বক্তব্য রাখেন। মা দুর্গার কাছে তিনি বাংলার দুর্নীতি বন্ধ করার জন্য প্রার্থনা করবেন। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধনে এসে একথা বলেছিলেন তিনি। রাজ্যপালের মুখেও কার্যত প্রায় একই কথা শোনা গিয়েছে।

রাজ্যপালের সঙ্গে নবান্নের সম্পর্ক কার্যত তলানিতে। রাজ্য সরকারের কোনও পদক্ষেপেই রাজ্যপাল প্রথমেই সবুজ সংকেত দিচ্ছেন না বলে অভিযোগ। একাধিক ফাইল রাজভবনে আটকে রয়েছে। বিলেও সই করছেন না তিনি। একাধিক অভিযোগ রাজভবনের বিরুদ্ধে বাংলার শাসক দল করছে।
দুর্নীতি ইস্যুতে রাজ্যপাল সরব রয়েছেন বেশ কয়েক মাস ধরেই। রাজ্যপালের গলায় বাংলার দুর্নীতি নিয়ে কথা শোনা যাচ্ছিল। উৎসব মরসুমেও সেই দুর্নীতিকে সামনে রাখা হল। শুধু তাই নয়, দুর্গাপুজোর সময় দুর্নীতিকে শেষ করতে হবে। একথা সি ভি আনন্দ বোসের মুখে শোনা গেল।
রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, দুর্গা মাকে সাক্ষী রেখে শপথ নিই। দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। হিংসার বিরুদ্ধেও আমাদের সংগ্রাম চলবে। পঞ্চায়েত নির্বাচনের সময় থেকে রাজ্যপাল সরব হয়েছেন। রাজ্যে লাগামছাড়া রাজনৈতিক হিংসা, সন্ত্রাস হয়েছে। সেই বিষয়ে তিনি নিজে তথ্যতালাশ করেছেন।
এবার দুর্নীতি - হিংসা রুখতে সকলে একযোগে আহ্বান জানালেন রাজ্যপাল। তাঁর কথায়, "আসুন, আজ মাকে সাক্ষী রেখে এই শপথগ্রহণ করি। ভ্রষ্টাচারের বিরুদ্ধে আমাদের লড়তে হবে।" তিনি আরও বলেন, "যেমন মা দুর্গা মহিষাসুরকে ও মা কালী রক্তবীজকে বধ করেছিলেন, আমরাও ভ্রষ্টাচারকে শেষ করব। যেমন ভগবান কৃষ্ণ কংসকে বধ করেছিলেন। আমরাও হিংসাকে শেষ করব।"
রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে ঘিরে প্রশ্ন উঠেছে। সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতা এসেছিলেন। কিন্তু রাজ্যপাল তাকে অভিবাদন জানাতে যাননি। এই বিষয়ে রাজ্যপালের তরফ থেকে কোনও বার্তাও পাঠানো হয়নি। শোনা গিয়েছে, সেই সময়ে রাজ্যপাল তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষের সঙ্গে বৈঠক করছিলেন।
অমিত শাহের কাছে না পৌঁছে কুণাল ঘোষের সঙ্গে সাক্ষাৎ! তাৎক্ষণিকভাবে এর গুরুত্ব অনেকটাই। এমনই মনে করছে ওয়াকিবহাল মহল।












Click it and Unblock the Notifications