জলবায়ু পরিবর্তনের হাত থেকে সুন্দরবনকে বাঁচাতে নতুন পদক্ষেপ সরকারের
জলবায়ু পরিবর্তনের হাত থেকে সুন্দরবনকে বাঁচাতে নতুন পদক্ষেপ সরকারের
জলবায়ু পরিবর্তনের হাত থেকে সুন্দরবনকে বাঁচাতে এবার নতুন উদ্যোগ নিতে দেখা যাচ্ছে সরকারকে। প্রমাণ-ভিত্তিক গবেষণা ও নীতি নির্ধারণের মাধ্যমে সুন্দরবনের জলবায়ুতে স্থিতিস্থাপকতা গড়ে তোলার প্রয়াস করছে রাজ্য সরকার। সূত্রের খবর, এর জন্য রাজ্য পরিবেশ বিভাগ, কলকাতার ব্রিটিশ ডেপুটি হাই কমিশন এবং নিউক্যাসল বিশ্ববিদ্যালয় সঙ্গে যৌথ উদ্যোগে 'লিভিং ডেল্টাস ট্রান্সডিসিপ্লিনারি' নামক একটি গবেষণাগার তৈরির পরিকল্পনা নিয়েছে।

সূত্রের খবর, জলবায়ু পরিবর্তনের পটভূমিতে দাঁড়িয়ে সুন্দরবনের বাস্তুতন্ত্রের ভারসাম্য ঠিক রাখতেই মূলত এই উদ্যোগ। একই সাথে উদ্যোগের অপর মূল লক্ষ্য হ'ল ব-দ্বীপের বিভিন্ন ধরণের সমস্যারও মোকাবিলা করা।
রাজ্য পরিবেশ বিভাগের প্রধান সচিব প্রভাত মিশ্র সুন্দরবনের উপর নির্ভরযোগ্য তথ্য পাওয়ার ক্ষেত্রে অসুবিধার দিক গুলি সম্পর্কে কয়েকদিন আগেই সরকারকে অবগত করেছিলেন। এই বিষয়ে একটি বিশেষ গবেষণাগার তৈরির পরামর্শও দেন তিনি। এই প্রসঙ্গে তিনি বলেন, “সুন্দরবন শুধুমাত্র জলবায়ু পরিবর্তনের কারণে নয় মানুষের অত্যাচারেও বর্তমানে বিভিন্ন প্রকার ঝুঁকির মধ্যে রয়েছে। সুতরাং পরিবেশ ও বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখতে ক্রমান্বয়ী উন্নতির মাধ্যমে আমাদের সুন্দরবনের বিকাশের দিকে লক্ষ্য রাখতে হবে।”












Click it and Unblock the Notifications