বেকার যুবক-যুবতীদের স্বনির্ভর করতে কর্মসাথী প্রকল্পের ঘোষণা রাজ্য সরকারের

বেকার যুবক-যুবতীদের স্বনির্ভর করতে কর্মসাথী প্রকল্পের ঘোষণা রাজ্য সরকারের

রাজ্য জুড়ে বেকারদের দিশা দেখাতে এবার নতুন প্রকল্প আনলো পশ্চিমবঙ্গ সরকার। এবারের রাজ্য বাজেটে নতুন 'কর্মসাথী’ প্রকল্পের ঘোষণা করেন অর্থমন্ত্রী অমিত মিত্র। এই প্রকল্পে ছোট শিল্প বা ব্যবসা করার জন্য রাজ্যে বেকার যুবকদের দু’লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেবারও ঘোষণা করা হয়েছে।

বেকার যুবকদের অর্থনৈতিক ভাবে স্বনির্ভর করতেই রাজ্যের এই উদ্যোগ

বেকার যুবকদের অর্থনৈতিক ভাবে স্বনির্ভর করতেই রাজ্যের এই উদ্যোগ

এই প্রকল্পের মাধ্যমে রাজ্যে একাধিক নতুন ক্ষুদ্র শিল্প স্থাপন ও কর্মসংস্থানের বিপুল সুযোগ সৃষ্টি হবে বলে মনে করছেন অর্থমন্তী। রাজ্যের বেকার যুবক-যুবতীদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে তুলতেই সরকারের এই ‘কর্মসাথী' প্রকল্পের ঘোষণা বলে জানান তিনি।

বরাদ্দ ৫০০ কোটি টাকা

বরাদ্দ ৫০০ কোটি টাকা

এই প্রকল্পে সহজ কিস্তিতে ২ লক্ষ টাকা পর্যন্ত ঋণ ও ভর্তুকি দেওয়া হবে বলেও জানান তিনি। পাশাপাশি আগামী তিন বছরের মধ্যে প্রতি বছর ১ লক্ষ যুবক যুবতীর কর্মসংস্থানও নিশ্চিত করতে চলেছে সরকার। ইতিমধ্যে এই প্রকল্পের জন্য অর্থমন্ত্রী ৫০০ কোটি টাকা বরাদ্দও করেছেন বলে জানা যাচ্ছে।

রাজ্যের বেকারত্বের হার হ্রাস নিয়ে সওয়াল অমিতের

রাজ্যের বেকারত্বের হার হ্রাস নিয়ে সওয়াল অমিতের

পাশাপাশি এবারের বাজেট বর্ক্তৃতায় রাজ্যের বেকারত্ব হ্রাস নিয়েও সওয়াল করতে দেখা যায় অমিত মিত্রকে। বিধানসভায় অর্থমন্ত্রী সাম্প্রতিক বাজেট অধিবেশনের সময় বলেন দেশে বেকারত্বের হার যখন ক্রমশ বাড়ছে তখন বাংলায় ২০১৯-২০ অর্থবর্ষে বাংলা ৯.১১ লক্ষ কর্মসংস্থান হয়েছে। ফলস্বরূপ, রাজ্যে বেকারত্বের হার প্রায় ৪০ শতাংশ হ্রাস পেয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+