বাংলায় অবাধ ও শান্তিপূর্ণ ভোট করতে দৃঢ় প্রতিজ্ঞ নির্বাচন কমিশন, কড়া বার্তা প্রশাসনকে
ভোট মানেই সন্ত্রাস, রক্তপাত, প্রাণহানি। পশ্চিমবঙ্গের ভোটের ছবি সারা দেশের কাছে কার্যত এইরকম। আরও একটি ভোটের উৎসব দুয়ারে। এবার বাংলায় অবাধ শান্তিপূর্ণ ভোট করাতে মুখিয়ে রয়েছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের গোটা বেঞ্চ পশ্চিমবঙ্গে গতকাল থেকে রয়েছে। আজ মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করা হল। সেখানেই একগুচ্ছ বার্তা দেওয়া হল নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এবারের লোকসভা ভোট শান্তিপূর্ণ করতে হবে। রাজ্যের প্রশাসনের কাছেও এই বার্তা দেওয়া হয়েছে।

বিরোধী দলগুলি সঙ্গে গতকাল বৈঠক করা হয়েছিল। বিরোধী রাজনৈতিক দলগুলি শাসক দলের বিরুদ্ধে ভোট লুটের অভিযোগ এনেছে। দুর্বৃত্তদের দিয়ে শাসক দল ভোট করায়। এই অভিযোগ সামনে এসেছে। এই সব কিছু নিয়েই এবার নজরদারি করবে নির্বাচন কমিশন। বেশি পরিমাণে পর্যবেক্ষক ব্যবহার করার দাবিও উঠেছে।
রাজ্যে ভোটের সময় হিংসার জায়গা নেই। জানিয়ে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার। জেলাশাসকদের আরও বেশি দায়িত্ব নিতে হবে। প্রতিটি বুথের নিরাপত্তার ব্যবস্থা হবে। এজন্য পুলিশ প্রশাসনের উপরেও দায়িত্ব থাকবে। ফলস ভোটার রুখতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ। শুধু তাই নয়, নির্বাচন যাতে প্রলোভন মুক্ত হয়। যাতে কোনওভাবেই টাকা না ছড়ানো হয়, সেই বার্তা দেওয়া হচ্ছে।
এবারের নির্বাচন দুর্নীতিমুক্ত। জিরো টলারেন্স দেখা হবে। কোনওরকম অশান্তি কোথাও হতে দেওয়া চলবে না। ভোটে কোন গণ্ডগোল হলে দায়ী থাকবে ডিজিপি। এমনই বার্তা কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে। পশ্চিমবঙ্গ বরাবর উৎসবমুখর এলাকা। ১৪ তম পার্বণ হল নির্বাচন। ফলে সেখানে শান্তিপূর্ণ ভোট হবে। মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবকেও দায়িত্ব নিতে হবে। বার্তা নির্বাচন কমিশনের।
অতীতের ঘটনাগুলির সমস্ত রিপোর্ট কমিশনের কাছে জমা রয়েছে। সেই কারণে নির্বাচন কমিশন রাজ্যের প্রশাসনিক মহলের কর্তাদের কাছেও এই বার্তা দিচ্ছে। শুধু তাই নয়, ভোটের সময় যাতে কোনওভাবে দুর্বৃত্তরা ঘুরতে না পারে। ভোট সন্ত্রাস রুখতে হবে। জেলা প্রশাসন শক্ত হাতে হিংসা দমন না করলে কমিশন ব্যবস্থা নেবে।
কোনওভাবে যাতে টাকা এদিক-ওদিক না ছড়ায়। সেদিকে নজর দিতে বলা হয়েছে। সীমান্ত নজরদারি বাড়ানো হবে। সীমান্ত পেরিয়ে কেউ যাতায়াত করতে পারবে না। অ্যাপের ব্যবস্থা করা হচ্ছে। সাধারণ মানুষ অশান্তি দেখলে সেই অ্যাপে জানাতে পারবে। দ্রুত নির্বাচন কমিশন সেই ব্যবস্থা নেবে।












Click it and Unblock the Notifications