Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

হলদিয়া ডকে ভয়াবহ আগুন, দাউদাউ জ্বলছে বার্থ, দমকলের ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে

হলদিয়া ডকের ১৩ নম্বর বার্থে ভয়াবহ আগুন লেগে আতঙ্ক ছড়াল। মোবাইল হার্বাল ক্রেনের ইঞ্জিনের সার্কিট থেকে আগুন ছড়িয়ে পড়ে বলে প্রাথমিক তদন্তে অনুমান দমকল ও পুলিশের।

হলদিয়া ডকের ১৩ নম্বর বার্থে ভয়াবহ আগুন লেগে আতঙ্ক ছড়াল। মোবাইল হার্বাল ক্রেনের ইঞ্জিনের সার্কিট থেকে আগুন ছড়িয়ে পড়ে বলে প্রাথমিক তদন্তে অনুমান দমকল ও পুলিশের। আগুন নিয়ন্ত্রণে আনতে নিরন্তর চেষ্টা চালাচ্ছে দমকলের ১০টি ইঞ্জিন। দমকলকর্মীদের সঙ্গে পুলিশ-প্রশাসনও তটস্থ আগুন নিয়ন্ত্রণে আনতে।

হলদিয়া ডকে ভয়াবহ আগুন, দাউদাউ জ্বলছে বার্থ

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে মোবাইল হার্বার ক্রেনে আগুন লেগে যায়। তারপর নিমেষেই তা ছড়িয়ে পড়ে পাশে থাকা জাহাজ ও বার্থে। জাহাজের বার্থহুলি পণ্যবোঝাই ছিল। সেগুলি রক্ষা করাও চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় দমকল ও পুলিশ-প্রশাসনের কাছে।

এই ভয়াবহ আগুনের ফলে মোবাইল হার্বার ক্রেনটি আগুনে ভস্মীভূত হয়ে যায়। দমকলের ১০টি ইঞ্জিন দু-ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন অ্যারেস্ট করতে সম্ভবপর হয়। তবে আগুন নেভাতে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকলকর্মীরা। এই ঘটনায় এলাকাতেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+