আশঙ্কা উড়িয়ে উপচে পড়া ভিড় একুশের শহিদ সমাবেশে, ছবি প্রকাশ করে দেখাল তৃণমূল

লোকসভা ভোটে বিপর্যয়ের পর তৃণমূলের শহিদ দিবস উদযাপন হচ্ছে। মাত্র দু-মাসের মধ্যে চ্যালেঞ্জ নিতে হয়েছে তৃণমূলকে। সাংগঠনিক শক্তির পরীক্ষা দিতে হচ্ছে তৃণমূলকে।

লোকসভা ভোটে বিপর্যয়ের পর তৃণমূলের শহিদ দিবস উদযাপন হচ্ছে। মাত্র দু-মাসের মধ্যে চ্যালেঞ্জ নিতে হয়েছে তৃণমূলকে। সাংগঠনিক শক্তির পরীক্ষা দিতে হচ্ছে তৃণমূলকে। লোকসভা ভোটে খারাপ ফলের পরে আদৌ শহিদ সমাবেশে ভিড় হয় কি না, সেদিকেই পাখির চোখ করেছে রাজনৈতিক মহল। আশঙ্কা থাকলেও রবিবার সকালে উপচে পড়া ভিড়ে স্বস্তি তৃণমূল শিবিরে।

উত্তরবঙ্গ থেকে আসা কর্মী-সমর্থক তুলনায় কম

দুদিন ধরেই উত্তরবঙ্গ থেকে তৃণমূল কর্মী সমর্থকরা কলকাতায় আসছেন। তাঁদের থাকা-খাওয়ার বন্দোবস্ত করা হয়েছে বিভিন্ন জায়গায়। তৃণমূল নেতা-নেত্রীরা তাঁদের দেখভাল করেছেন। কিন্তু শনিবার রাত পর্যন্ত উত্তরবঙ্গ থেকে আসা জনতার ভিড় তৃণমূল নেতৃত্বকে খুশি করতে পারেনি। এবার উত্তরবঙ্গ থেকে আসা তৃণমূল কর্মী সমর্থক অনেকাংশে কম।

তৃণমূলকে স্বস্তি দিয়েছে দক্ষিণবঙ্গ

এই অবস্থায় তৃণমূলকে স্বস্তি দিয়েছে দক্ষিণবঙ্গ। জঙ্গলমহল থেকেও অনেক মানুষ এসেছেন। বাঁকুড়া থেকে এসেছেন মহিলা সমর্থকরা। বেলা গড়াতেই তৃণমূল নেতাদের মুখে হাসি চওড়া হয়েছে। মিছিল ধর্মতলামুখী হয়েছে। বেলা ১১টাতেই ভরে গিয়েছে সমাবেশ ক্ষেত্র। এসএন ব্যানার্জি রোড, সেন্ট্রাল এভিনিউ, জওহরলাল নেহেরু রোড দিয়ে মিছিল আসছে গন্তব্যস্থলে। বন্ধ হয়ে গিয়েছে লেনিন সরণির মোড়।

ঘুরে দাঁড়ানোর বার্তা তৃণমূলের

ধর্মতলার একুশে জুলাইয়ের শহিদ দিবসের সমাবেশ থেকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘুরে দাঁড়ানোর বার্তা দিতে চাইছেন আগন্তুক কর্মী-সমর্থকদের। লোকসভায় বিপর্যয়ের পর ঘুরে দাঁড়ানোর বার্তা দেবেন মমতা। নেত্রীর মুখে তা শুনতে তাই আশঙ্কা উড়িয়ে ঢল নেমেছে জনতার।

তৃণমূল তুলবে নয়া স্লোগান

তৃণমূল তুলবে নয়া স্লোগান

ধর্মতলার মঞ্চ থেকে তৃণমূল তুলবে নয়া স্লোগান। ইভিএম নয়, ব্যালট চাই। রবিবার সকালে মুখ্যমন্ত্রী টুইট বার্তায় জানিয়েছেন, ১৯৯৩ সালের ২১ জুলাই আন্দোলনের দাবি ছিল নো আইডি কার্ড, নো ভোট। এবার তৃণমূলের দাবি- মেশিন নয়, ব্যালট চাই। মমতার আহ্বান- আসুন, আজ সকলে মিলে দেশে গণতন্ত্র উদ্ধারের অঙ্গীকার করি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+