চিনের মতো ভ্যারিয়েন্ট বাংলাতেও, খুঁজতে বলল স্বাস্থ্য ভবন! বড়দিন-গঙ্গাসাগর নিয়ে বার্তা মমতার
BF-7 নিয়ে হাসপাতালগুলিকে নির্দেশ স্বাস্থ্যভবনের! বড়দিন-গঙ্গাসাগর নিয়ে বার্তা মমতার
চিন সহ বিশ্বের একাধিক দেশে রীতিমত চোখ রাঙাচ্ছে ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট BF-7। এমনকি ভারতেও নয়া এই ভ্যারিয়েন্টে আক্রান্ত বেশ কয়েকজনের খোঁজ পাওয়া গিয়েছে। আর এই অবস্থায় আতঙ্ক আরও দ্বিগুণ হয়েছে। এমনকি চিনের মাটিতে নয়া ভ্যারিয়েন্ট BF-7-এ আক্রান্ত হওয়ার খবরে সতর্ক ভারতও। বিশেষ করে সামনেই উৎসবের মরসুম শুরু হচ্ছে। আর সেখানে দাঁড়িয়ে সমস্ত রাজ্যকে সতর্ক করা হয়েছে স্বাস্থ্যমন্ত্রকের তরফে। সতর্ক পশ্চিমবঙ্গও। বুধবার করোনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। এমনকি করোনা নিয়ে বিশেষ কমিতি গঠনের কথা বলেছেন। আর এরপরেই আজ বৃহস্পতিবার স্বাস্থ্য ভবনে উচ্চপর্যায়ের একটি বৈঠক হয়।

জিন বিশ্লেষণের কথা বলা হয়েছে
যেখানে সাম্প্রতিক করোনা পরিস্থিতি নিয়ে দীর্ঘ আলোচনা হয় বলে জানা যাচ্ছে। আর এরপরেই একগুচ্ছ নির্দেশ জারি করল স্বাস্থ্য ভবন। কলকাতা সহ হাসপাতালগুলিকে একগুচ্ছ নির্দেশ দেওয়া হয়েছে। যেখানে হাসপাতালে করোনা আক্রান্তদের জিন বিশ্লেষণের নির্দেশ দেওয়া হয়েছে। গত একমাসের মধ্যে যারা আক্রান্ত হয়েছেন তাঁদের এই জিন বিশ্লেষণের কথা বলা হয়েছে। ট্রপিক্যাল মেডিসিনে আগামী ২৯ ডিসেম্বরের মধ্যে সমস্ত নমুনা পাঠানোর কথাও বলা হয়েছে স্বাস্থ্য ভবনের তরফে। তবে উত্তরবঙ্গ মেডিক্যাল এবং জেএনএমের ক্ষেত্রে সেই নমুনা কল্যানীতে পাঠাতে বলা হয়েছে। রোগীর বিস্তারিত তথ্য পাঠাতে হবে নমুনার সঙ্গে। এমন টাই নির্দেশিকা বলা হয়েছে। এছাড়াও শ্বাসকষ্ট নিয়ে কেউ হাসপাতালে এলেই তাঁর করোনা পরীক্ষা করাটা বাধ্যতামূলক বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর। এছাড়াও পরিস্থিতির উপর স্বাস্থ্য দফতর নজর রাখছে বলেও জানা যাচ্ছে।

বড়দিন উদযাপন এবং গঙ্গাসাগর মেলা হবে
তবে এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা আজ বৃহস্পতিবার বলেন, পুরো অবস্থার অবস্থার মনিটারিং করা হচ্ছে। তবে বড়দিন উদযাপন এবং গঙ্গাসাগর মেলা হবে বলে জানিয়েছেন তিনি। গতবারেও হয়েছিল বলে মন্তব্য প্রশাসনিক প্রধানের। তবে যেভাবে করোনা বাড়ছে তাতে কেন্দ্র মাস্ক এবং সোশ্যাল ডিসটেন্স মেনে চলার উপর জোর দিচ্ছে। সেখানে দাঁড়িয়ে সামনেই বড়দিন এবং নতুন বছর। তার আগে কি নতুন করে বিধি নিষেধ কিছু হবে? তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।
|
আমাদের এখানে এখনও কিছু নেই
যদিও এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বলেন, ‘‘আমাদের এখানে এখনও কিছু নেই। যদি হয় তখন সতর্কতা অবলম্বন করব।'' তবে এখানে এখন করোনা হচ্ছে না বলে দাবি মুখ্যমন্ত্রীর। তবে গোটা অবস্থার অপর নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। মমতার মতে, আগে থেকে আসবে এটা ধরে নিতে চাই না। সে রকম হলে আমরা সময় মতো ব্যবস্থা নেব বলে মন্তব্য।












Click it and Unblock the Notifications