কেন্দ্র সাহায্য করেনি, বুলবুল ক্ষতিগ্রস্তদের ১৩০০ কোটি টাকার অর্থসাহায্য মুখ্যমন্ত্রী মমতার

প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু কার্যক্ষেত্রে সেটা পূরণ করেননি তিনি। বুলবুলে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর কথা কেবল প্রতিশ্রুতি হয়েই রয়ে গিয়েছে।

প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু কার্যক্ষেত্রে সেটা পূরণ করেননি তিনি। বুলবুলে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর কথা কেবল প্রতিশ্রুতি হয়েই রয়ে গিয়েছে। কেন্দ্রের বিরুদ্ধে এই নিয়ে ফের তোপ দাগলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বুলবুল ক্ষতিগ্রস্তদের জন্য ১৩০০ কোটি টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন তিনি।

বুলবুল ক্ষতিগ্রস্তদের অর্থ সাহায্য

বুলবুল ক্ষতিগ্রস্তদের অর্থ সাহায্য

বিধ্বংসী বুলবুল ঘূর্ণিঝড় তাণ্ডব চালিয়ে গিয়েছে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলির উপর। ঝড়ের দাপটে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলার বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকেই এখনও ঘরে ফিরতে পারেননি। তাঁদের সাহায্য এগিয়ে এলো রাজ্য সরকার। ১৩০০ কোটি টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কেন্দ্রের সাহায্য আসেনি

কেন্দ্রের সাহায্য আসেনি

বুলবুল ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্যের কথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, কেন্দ্রের তরফে রাজ্যের ক্ষতিগ্রস্ত মানুষের জন্য একটি টাকাও অর্থ সাহায্য করা হয়নি। অথচ বুলবুলে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু সেটা কেবল প্রতিশ্রুতিই রয়ে গিয়েছে। বুলবুল ক্ষতিগ্রস্তদের জন্য কেন্দ্রের কাছে ২৩,৮১১ কোটি টাকা সাহায্যে চেয়েছিল রাজ্য সরকার। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে গিয়েছে কেন্দ্রের দুটি দলও। সেই রিপোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জমাও দিয়েছেন তাঁরা। কিন্তু তারপরেও কোনও আর্থিক সাহায্য আসেনি। রাজ্য সরকারের পক্ষ থেকে আলিপুরদুয়ারের কয়েকটি উন্নয়নের কাজ বন্ধ রেখে সেই টাকা বুলবুল ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য বরাদ্দ করা হয়েছে।

পক্ষপাতিত্বের অভিযোগ

পক্ষপাতিত্বের অভিযোগ

এর আগে ওড়িশায় ঘুর্ণিঝড় আছড়ে পড়ার পর কেন্দ্রের তরফে সবরকম সাহায্যে করা হলেও পশ্চিমবঙ্গে কোনও রকম সাহায্যে করা হয়নি। এই নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেছে রাজ্য সরকার। বুলবুলে প্রায় ৩৫ লাখ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৫ লাখ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। অত্যন্ত সংকটের মধ্যে রয়েছেন বুলবুল ক্ষতিগ্রস্তরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+