দুর্নীতির তদন্তে পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যের ১১০টি জায়গায় সিবিআই হানা

দুর্নীতি ও অস্ত্রপাচারের মামলায় ১৯ টি রাজ্যের ১১০ টি জায়গায় শুরু হয়েছে সিবিআই তল্লাশি। সিবিআইয়ে এই নিয়ে প্রায় ৩০টি পৃথক মামলা রয়েছে। সেগুলি সবকটিই দুর্নীতি, অস্ত্র পাচার, অপরাধ মূলক ষড়যন্ত্রের।

এই নিয়ে একসপ্তাহে দ্বিতীয়বার এই বড় পর্যায়ে তল্লাশি অভিযান শুরু করেছেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা। আজই আবার এসটিএফের একটি দল ব্যাঙ্ক জালিয়াতির ঘটনায় ১২টি রাজ্যের ১৮টি শহরে তল্লাশি অভিযান চালায়। সোমবারও পশ্চিমবঙ্গের ২২টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে সিবিআই। নিউ ল্যান্ড অ্যাগ্রো নামে এক অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তল্লাশি চালানো হয়।

কয়েকদিন আগেই একই ভাবে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছিল আয়কর দফতরের অপসারিত কমিশনার সঞ্জয় কুমার শ্রীবাস্তবকে। কয়েকদিন আগেই ঘুষ নেওয়ার অভিযোগে বরখাস্ত করা হয়েছিল। তাঁর বাড়ি এবং অফিস দুই জায়গাতেই তল্লাশি চালিয়েছিলেন সিবিআই আধিকারিকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+