পুরভোটের আগেই তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ করলেন খোদ বিজেপি প্রার্থী
পুরভোটের আগেই তৃণমূলের বিরুদ্ধে মারধোরের অভিযোগ করলেন খোদ বিজেপি প্রার্থী
গত পঞ্চায়েত নির্বাচনে হিংসা, ভোটলুঠ, মারধোর করে মনোনয়ন প্রত্যাহার দেখেছে রাজ্য৷ এবারও সেই একই ছবি দেখতে হবে পৌর নির্বাচনকে ঘিরে? ২৭ ফেব্রুয়ারি রাজ্যে পৌরনির্বাচন। রাজ্যের ১০৮টি আসনে পৌরসভা ভোট৷ বিজেপি, সিপিএম, কংগ্রেস, তৃণমূল মেটামুটিভাবে তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে৷ পৌরসভা এলাকাগুলিতে চলছে মনোনয়ন জমা দেওয়ার কাজও৷ এরকম সময়ই তৃণমূলের বিরুদ্ধে একাধিক জায়গায় বিরোধী প্রার্থীদের মারধোর ও মনোনয়ন জমা দেওয়ায় বাধার অভিযোগ উঠল৷

সম্প্রতি একটি ফেসবুক পোস্টে এরকমই একটি অভিযোগ তুললেন মাথাভাঙা পৌরসভার বিজেপি কাউন্সিলর দিলীপ মন্ডল৷ বেশ কয়েকটি ছবি সহ একটি ফেসবুক পোস্টে দিলীপ লিখেছেন, ' বিনা প্রতিদ্বন্দ্বিতায় টিএমসি জেলা সভাপতির ভাইকে জেতানোর জন্য আমার বাড়ী ঘর ভাংচুর করলো। আমাকে নমিনেশ প্রত্যাহার করতে হুমকি দিয়ে গেল। আজকে আমার ছেলেমেয়েদের রাতের খাবার খাওয়া পন্ড করলো। আমার গত ৫ বছরের কাউন্সিলার সময়ে এত অসহায় কখনো ভাবিনি নিজেকে। প্রশাসন এল ৪৫ মিনিট পর।এই ৪৫ মিনিটের মধ্যে হার্মাদবাহিনীর দুটি দল পরপর দুবার আক্রমণ করলো। হায়রে পশ্চিম্বঙ্গের গনতন্ত্র!'
তবে দিলীপ একা নন, রাজ্যে পুরভোট শুরু হওয়ার আগে এরকম অভিযোগ করছেন একাধিক বিজেপি নেতা। রাজ্য বিজেপি মিডিয়া সেলের দেওয়া তথ্য অনুসারে, বীরভূমের রামপুরহাট পুরসভার ১৮ ও ৯ নম্বর ওয়ার্ডে বৃহস্পতিবার রাত্রি সাড়ে দশটা নাগাদ বিজেপি প্রার্থী এবং তার দাদার বাড়িতে ভাংচুরের ঘটনা ঘটছে৷ বিজপির অভিযোগ তৃণমূল দুষ্কৃতীরাই এসব করেছক৷ ১৮ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী দীনেশ মন্ডল। ওই ওয়ার্ডেই তাঁর বাড়ি। গতকাল রাতে একদল দুষ্কৃতী তাঁর বাড়ির সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তাঁর বাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়ে বাড়ির জানলার কাঁচ ভেঙ্গে দেয় বলে রাজ্য বিজেপির অভিযোগ৷ অন্যদিকে দীনেশ মন্ডলের বাড়ির উল্টো দিকে ৯ নম্বর ওয়ার্ডে বসবাসরত তাঁর দাদা বিনয় মন্ডলের বাড়িতেও ঢিল ছুড়ে সমস্ত কাঁচ ভাঙে ২০-২৫ জনের একটি দুষ্কৃতী দল৷ এরকমই অভিযোগ বিজেপি মিডিয়া সেলের৷ রাজ্য বিজেপি মিডিয়া সেলের আরও অভিযোগ ভাঙচুর করার সময় দীনেশকে প্রার্থীপদ প্রত্যাহার করে নেওয়ার হুমকিও দেয় দুষ্কৃতীরা।












Click it and Unblock the Notifications