দিনের শুরুতেই পথে পথে দাঁড়িয়ে 'উন্নয়ন'! কেষ্টর গড়ে 'ভয়ে' বিরোধীরা
রাস্তায় তরোয়াল, রাম দা হাতে ঘোরাঘুরি। এটা বীরভূমের লাভপুরের ব্লক অফিসের মঙ্গলবার সকালের ছবি। তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেছিলেন,পঞ্চায়েতে মনোনয়ন জমা দিতে গেলেই রাস্তায় দাঁড়িয়ে থাকবে উন্নয়ন
রাস্তায় তরোয়াল, রাম দা হাতে ঘোরাঘুরি। এটা বীরভূমের লাভপুরের ব্লক অফিসের মঙ্গলবার সকালের ছবি। বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেছিলেন, পঞ্চায়েতে মনোনয়ন জমা দিতে গেলেই রাস্তায় দাঁড়িয়ে থাকবে উন্নয়ন। এই উন্নয়ন যে তৃণমূলের দুষ্কৃতীরা, তা মঙ্গলবারের ঘটনা থেকেই পরিষ্কার। এমনটাই বলছেন বিরোধীরা। যদিও এই ঘটনার কথা অস্বীকার করেছে তৃণমূল।

রণে, বনে, জলে, জঙ্গলে বীরভূমের পথে পথে দাঁড়িয়ে 'উন্নয়ন'। সেই 'উন্নয়ন'কে দেখেই জেলার ১৬৭ টি গ্রাম পঞ্চায়েতে বিরোধীরা মনোনয়ন জমা দিতে যাবেন না। বলেছিলেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।
সোমবারের পর মঙ্গলবার পঞ্চায়েতের মনোনয়নের দ্বিতীয় দিনে বীরভূমের জায়গায় জায়গায় অস্ত্র হাতে 'উন্নয়ন' কেই দেখলেন স্থানীয় বাসিন্দা ও বিরোধীরা। সোমবার জেলার রামপুরহাট-সহ একাধিক জায়গায় লাঠি হাতে তৃণমূলের কর্মী সমর্থকদের দেখা গেলেও, মঙ্গলবার একেবারে তরোয়াল হাতে ঘোরাঘুরি। লাভপুর ব্লক অফিসের সামনে বাইকে চড়ে এই চিত্রে বিরোধীদের অভিযোগ, তাদের প্রার্থীদের ভয় দেখাতেই এই পদ্ধতি অবলম্বন করছে তৃণমূল। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
বিরোধীদের অভিযোগ, গণতন্ত্রের কণ্ঠরোধ করা হচ্ছে। বিনা লড়াইয়েই জিততে চাইছে তৃণমূল। যদিও অভিযোগের জবাব দিয়েছেন কেষ্ট মণ্ডল। তাঁর দাবি, কন্যাশী, যুবশ্রী, শিক্ষাশ্রীর দাপটে বাড়ি বাড়ি ঘুরেও প্রার্থী খুঁজে পাচ্ছে না বিরোধীরা। সেই জন্যই এই ধরনের অভিযোগ। তাঁর দাবি বীরভূমের অধিকাংশ আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতবে তৃণমূল।












Click it and Unblock the Notifications