West Bengal Textile Cluster: বাংলার শিল্পোদ্যোগে জোয়ার! টেক্সটাইল ক্লাস্টার হবে বাংলায়, বড় ভূমিকা মোদী সরকারের

West Bengal Textile Cluster: মার্কিন সহযোগিতায় বাংলায় তৈরি হচ্ছে সেমি কন্ডাক্টর হাব (Semiconductor Plant In Kolkata) ! যা নিয়ে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে শুধু সেমি কন্ডাক্টর হাবই নয়, টেক্সটাইল ক্লাস্টার তৈরি হবে বাংলায়। ইতিমধ্যে এই বিষয়ে আলোচনা শুরু হয়েছে। খুব শীঘ্রই এই বিষয়ে বড় ঘোষণা হতে পারে। আর তা হলে বাংলার শিল্প ভাবনায় কার্যত জোয়ার আসবে।

শুধু তাই নয়, কর্মসংস্থানে জোয়ার আসবে বলেও মনে করা হচ্ছে। টেক্সটাইল ক্লাস্টার গঠনেরও ভাবনাচিন্তা দীর্ঘদিন ধরে চলছে বিভিন্ন কেন্দ্রীয় স্তরে। আর তা দেশের বিভিন্ন কেন্দ্রে তৈরি হওয়ার কথা ভাবা হয়েছে বাণিজ্যমন্ত্রকের তরফে। সেই অনুযায়ী নতুন ৭৫টি টেক্সটাইল ক্লাস্টার গড়ে তোলার ক্ষেত্রে একটি রোডম্যাপও (West Bengal Textile Cluster) তৈরি করা হয়।

West Bengal

দীর্ঘ আলোচনার পর সেই রোডম্যাপ কিংবা প্রকল্পের রূপরেখা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানা যাচ্ছে। এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এই টেক্সটাইল ক্লাস্টারের অন্যতম কেন্দ্র হিসাবে বাংলাকেও বেছে নেওয়া হবে। অর্থাৎ বাংলাতেও এই ক্লাস্টার তৈরি হবে। বাণিজ্য মন্ত্রক বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে। বিশেষ করে বস্ত্রশিল্পের জন্য একটা সাপ্লাই চেইন গড়ে তোলার চেষ্টা চলছে।

আর বস্ত্র শিল্পে বাংলার একটা গুরুত্ব আছে। ফলে সেখানে যে বাংলার নাম থাকবে সেটা স্বাভাবিক বলেও মনে করছেন অনেকে। বাণিজ্য মন্ত্রকের একটি সূত্রকে কোট করে এক সংবাদমাধ্যমের খবর, ভারতে বস্ত্রশিল্পের মোট সম্পদ ১০ লক্ষ কোটি টাকার বেশি। আগামী পাঁচ বছরে এই অঙ্ককে ২০ লক্ষ কোটি টাকায় নিয়ে যাওয়া সম্ভব। এজন্য নির্দিষ্ট পরিকল্পনার কথা বলছে বাণিজ্যমন্ত্রকের আধিকারিকরা। বিশেষ করে উৎপাদন, সরবরাহ, রফতানি চেইন সিস্টেমকে একটা জায়গায় আনার চেষ্টা করা হচ্ছে।

আর সেই লক্ষ্যেই দেশের টেক্সটাইল শিল্পকে একটা জায়গায় আনতে চায় মোদী সরকার। আর এজন্যেই এহেন টেস্কটাইল ক্লাস্টার তৈরির পথে সরকার। আর তাতে বাংলার একটা বড় ভূমিকা থাকতে পারে বলেই মনে করা হচ্ছে। বলে রাখা প্রয়োজন, মার্কিন সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠকের পরেই বাংলায় সেমি কন্ডাক্টর হাব তৈরির কথা জানান হয়। আর সেই কারখানা তৈরির জমিও তৈরি বলে বৃহস্পতিবারই জানান মুখ্যমন্ত্রী। এমনকি বাংলায় লুলু গ্রুপ বিনিয়োগ করবে বলেও জানান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+