TET: কোথায় ব্যাগ রেখেছেন পরীক্ষার্থীরা? পরীক্ষা কেন্দ্র পরিদর্শণে পর্ষদ সভাপতি
TET: কোথায় ব্যাগ রেখেছেন পরীক্ষার্থীরা? পরীক্ষা কেন্দ্র পরিদর্শণে পর্ষদ সভাপতি
৫ বছর পর টেট পরীক্ষা। নিয়োগ দুর্নীতি প্রকাশ্যে আসার পর টেট পরীক্ষার উপরে নজর রয়েছে সকলের। প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী অংশ নিচ্ছেন এই পরীক্ষায়। কেমন ভাবে হচ্ছে পরীক্ষা তা জানতেই হঠাৎ করে পরিদর্শন শুরু করেছেন পর্ষদ সভাপতি গৌতম পাল। তিনি প্রথমে বিধাননগর কমিশনারেটে যান তিনি। সেখানে খতিয়ে দেখেন পরীক্ষা প্রক্রিয়া। কোথায় ব্যাগ রেখেছে পরীক্ষার্থীরা তার খোঁজ নেন। কথা বলেন বেসরকারি নিরাপত্তা রক্ষীদের সঙ্গে।

৫ বছর পর হচ্ছে টেট পরীক্ষা
৫ বছর পর টেট পরীক্ষা হচ্ছে রাজ্যে। নিয়োগ দুর্নীতি প্রকাশ্যে আসার পর টেট পরীক্ষা পরিচালনা করা একটা বড় চ্যালেঞ্জ পর্ষদের। কড়া নিরাপত্তা নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়েই হচ্ছে টেট পরীক্ষা। সরকারি নিরাপত্তা রক্ষীদের পাশাপাশি বেসরকারি নিরাপত্তা রক্ষীদেরও নিয়োগ করা হয়েছে। এমনকী বাউন্সারদেরও ব্যবহার করা হয়েছে পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তায়। অ্যাডমিট কার্ড এবং আধারকার্ড আর পেন ছাড়া কোনও কিছু নিয়েই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না পরীক্ষার্থীদের। বায়োমেট্রিক প্রক্রিয়া পরীক্ষার্থীদের চিহ্নিত করে তবেই পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়েছে।

পরিদর্শনে পর্ষদ সভাপতি
গতকাল থেকেই টানটান উত্তেজনা ছিল পর্ষদ দফতরে। পর্ষদ সভাপতি গৌতম পাল পরীক্ষা বানচালের চেশ্টা চলছে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন। রবিবার পরীক্ষা শুরু হওয়ার পর একাধিক কেন্দ্র পরিদর্শন করেন পর্ষদ সভাপতি গৌতম পাল। তিনি প্রথমে হাজির হয়েছিলেন বিধাননগর বিদ্যালয়ে। সেখানে পরীক্ষার্থীদের ব্যাগ কোথা রাখা হয়েছে। তারা কোথায় মোবাইল ফোন রেখেছেন সেসব নিয়ে খোঁজ খবর নেন। কথা বলেন বেসরকারি নিরাপত্তারক্ষীদের সঙ্গে। সেখান থেকে তিনি যান বিধাননগর কলেজে। সেখানেও তিনি পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেন।

নিয়োগ দুর্নীতির মাঝে টেট পরীক্ষা
একদিকে যখন রাজ্য জুড়ে নিয়োগ দুর্নীতি একের পর এক তথ্য প্রকাশ্যে আসছে। নেতা মন্ত্রী থেকে শুরু করে প্রাক্তন পর্ষদ সভাপতিরা পর্যন্ত নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন। সেখানে ৫ বছর পর হঠাৎ করে পর্ষদের টেট পরীক্ষা নেওয়াটা একটা বড় চ্যালেঞ্জ ছিল তাতে কোনও সন্দেহ নেই। এই নিয়ে ২০১৪ এবং ২০১৭ সালের টেট উত্তীর্ণরা তীব্র বিক্ষোভ দেখিয়েছেন। তাই নিয়ে অনড় অবস্থান দেখিয়েছিলেন পর্ষদ সভাপতি গৌতম পাল। এমনকী হাইকোর্টের পক্ষ থেকেও এই টেট পরীক্ষা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল।

অতি নিরাপত্তায় জটিলতা
৫ বছর পর টেট পরীক্ষা নিয়ে অতি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। পরীক্ষা শুরুর ২ ঘণ্টা আগে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে ঢুকতে বলা হয়েছিল। যদিও পরে ৪৫ মিনিট সময় দেওয়া হয়। ব্যাগ মোবাইল ফোন কোনও কিছু নিয়েই পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি তাঁদের। এই নিয়ে সাময়িক ভাবে জটিলতা তৈরি হয়েছিল। দিশেহারা হয়ে পড়েছিলেন পরীক্ষার্থীরা। তারপরে কোনও রকমে ব্যাগ রাখার ব্যবস্থা করে তাঁরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন।












Click it and Unblock the Notifications