টেট পরীক্ষার প্রশ্ন বিক্রি হয়েছে, কেউ চাকরি পাবে না, বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর
টেট পরীক্ষার প্রশ্ন বিক্রি হয়েছে। সরাসরি এই অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ২০২৩ সালের শেষ দিকে রাজ্যে টেট পরীক্ষার আয়োজন করা হয়। সেই পরীক্ষা ঘিরে রবিবার যথেষ্ট উৎসাহ ও নিরাপত্তা ছিল। কিন্তু বিস্ফোরক অভিযোগ করলেন বিরোধী দলের নেতা।
এবারের টেট পরীক্ষার প্রশ্নপত্র বিক্রি হয়েছে। এই পরীক্ষায় কেউ চাকরি পাবেন না। লোকসভা ভোটের আগে পরীক্ষা দেওয়ার নামে ললিপপ দেখালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনই কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। টেট পরীক্ষার নামে সরকার ভোটের আগে টাকা তুলল। এই কথাও অভিযোগ করা হচ্ছে।

আজ রবিবার রাজ্যে টেট পরীক্ষা ছিল। বেশ কিছু পরীক্ষার্থী সঠিক সময়ে কেন্দ্রে পৌঁছতে পারেননি। এছাড়াও টেটের প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এমন কথাও শোনা যাচ্ছে। ভার্চুয়াল মাধ্যমে একটি প্রশ্নপত্র ঘুরছে। সেটি এবারের টেট পরীক্ষার প্রশ্ন। তেমনই দাবি করা হচ্ছে। যদিও এই খবর লেখা পর্যন্ত পর্ষদের থেকে কোনও বার্তা দেওয়া হয়নি। তবে পর্ষদের থেকেও এই বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়েছে। এ কথা জানা যাচ্ছে।
শুভেন্দু অধিকারীর কাছে টেট পরীক্ষা নিয়ে প্রশ্ন করা হয়। তিনি পরিষ্কার জানিয়ে দেন, টেট পরীক্ষার প্রশ্ন বিক্রি হয়েছে। তৃণমূলের লোকজন পরীক্ষার হলে মোবাইল নিয়ে ঢুকেছিল। পরীক্ষার সময় তাদের সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে। রাজ্যের বিরোধী দলনেতার এই বক্তব্য রীতিমতো নাড়া ফেলে দিয়েছে। এর আগে টেট পরীক্ষা দিয়ে বিস্তর গন্ডগোল দেখা গিয়েছিল। তৃণমূল জমানায় বন্ধ ছিল টেট পরীক্ষা।
এই পরীক্ষা থেকে কেউ চাকরি পাবে না। জোর গলায় এই কথা দাবি করেছেন শুভেন্দু অধিকারী। ২০১৭ সালের টেট পরীক্ষাতে যারা পাশ করেছেন, তাদের চাকরি হয়নি। ২০২২ সালের টেট পরীক্ষায় যারা পাশ করেছেন, তাদেরও চাকরি আটকে রয়েছে। এবার এই বছর পরীক্ষা হল। যারা পাশ করবেন, তারা চাকরি পাবেন না। পরিষ্কার এই কথাই দাবি করেছেন শুভেন্দু।
এবারে টেট পরীক্ষা নেওয়ার বিষয়টি রাজ্য সরকারের কেবল একটি পরিকল্পনা মাত্র। লোকসভা ভোটের আগে নজর কাড়ার জন্য এই পরীক্ষা নেওয়া হল। বেকার যুবক যুবতীদের থেকে সরকার এভাবে টাকা তুলল। হাজার টাকা করে নেওয়া হয়েছে এই পরীক্ষার জন্য। আগে ৫০০ টাকা পরীক্ষার ফর্ম ফিলাপের জন্য। আর এদিন যাতায়াতের ক্ষেত্রে ৫০০ টাকা খরচ হল। এমনই দাবি করেছেন শুভেন্দু।
কোনওভাবেই কেউ চাকরি পাবে না। লোকসভা ভোটের আগে টাকা তোলার দরকার তৃণমূলের। সে কারণেই এই টেট পরীক্ষা নেওয়া হয়েছে। এগুলো সবই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের লোক দেখানো ব্যবস্থা। এমনই অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা।
-
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত











Click it and Unblock the Notifications