টেট পাশের ন্যূনতম নম্বর কত, তুমুল মতবিরোধ দুই বিচারপতির, তৃতীয় বেঞ্চে গেল মামলা

সংরক্ষিত আসনে টেট পাশের নূন্যতম নম্বর কত, তা নিয়ে ডিভিশন বেঞ্চের দুই বিচারপতির মধ্যে মধ্যে মত পার্থক্যে মামলা যায় তৃতীয় বেঞ্চে। টেটের পাশ নম্বর নিয়ে আপাতত বহাল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় বহাল রাখল তৃতীয় বেঞ্চের বিচারপতি সৌগত ভট্টাচার্য।

গত ৩ নভেম্বর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, ২০১৪ এবং ২০১৭ র টেটে সংরক্ষিত বিভাগের যে প্রার্থীরা ৮২ পেয়েছেন তাদের টেট উত্তীর্ণ হিসাবে গন্য করতে হবে এবং ২০২২ এর প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহনের সুযোগ দিতে হবে।

Calcutta High Court

মামলায় দাবি করা হয়েছিল, ২০১৪ এবং ২০১৭ এর টেটে সংরক্ষিত বিভাগের বহু প্রার্থী ১৫০ এর মধ্যে ৮২ নম্বর পেয়েছে। ফলে এরা গড়ে ৫৪.৬৭ শতাংশ নম্বর পেয়েছে। নিয়ম অনুসারে ৫৪.৬৭ কে ৫৫ নম্বর হিসাবে গন্য করতে হবে। এবং ৫৫ পেলেই এরা টেট উত্তীর্ণ হিসাবে মান্যতা পাবেন।

বিচারপতি অভিজিৎ গাঙ্গুলীর এই রায়কে চ্যালেঞ্জ করে বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতির সুপ্রতিম ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চে যায় কিছু চাকরিপ্রার্থী। রায়দানের সময় দুই ভাগে বিভক্ত হয়ে যায় ডিভিশন বেঞ্চ, ভিন্নমত পোষন করেন দুই বিচারপতি।

বিচারপতি সুব্রত তালুকদারের মতে ১৫০ এর মধ্যে ৮২ পেলেই টেট উত্তীর্ণ বলে গন্য করতে হবে, অপরদিকে বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্য জানিয়েছেন ৮২.৫ বা তার বেশি পেলে টেট উত্তীর্ণ বলে মান্যতা পাবে। ফলে মামলা যায় বিচারপতি সৌগত ভট্টাচার্যর তৃতীয় বেঞ্চে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+