তেইশের টেটের ফল প্রকাশ, উত্তীর্ণ ৩ শতাংশেরও কম! শিক্ষক নিয়োগেও অনুমোদন দিল অর্থ দফতর
অবশেষে আজ প্রকাশিত হলো টেট পরীক্ষার ফল। ২০২৩ সালে পরীক্ষা হয়েছিল। ১ বছর ৯ মাস পর রেজাল্ট আউটের কথা জানা গিয়েছে।
অফিসিয়াল ওয়েবসাইট (wbbpe.wb.gov.in)-এ গিয়ে পিডিএফ ফরম্যাটে স্কোরকার্ড ডাউনলোড করতে পারবেন ২০২৩ সালের পরীক্ষার্থীরা। রেজিস্ট্রেশন নম্বর বা রোল নম্বর এবং জন্ম তারিখ দিলেই রেজাল্ট দেখা যাবে।

২০২৩ সালের ২৪ ডিসেম্বর যে টেট পরীক্ষা হয়েছিল তারই ফল প্রকাশিত হলো এদিন। ওয়েবসাইটে ঢুকে WBTET মার্কশিট 2025 পিডিএফ লিঙ্কে ক্লিক করতে হবে। এরপর দিতে হবে রেজিস্ট্রেশন বা রোল নম্বর ও জন্মের তারিখ। তারপরই রেজাল্ট ডাউনলোড করা যাবে। এরপর কেউ হার্ড কপি পেয়ে যাবেন পিডিএফ প্রিন্ট করলেই। জানা গিয়েছে, মার্কশিটে থাকবে পরীক্ষার্থীর নাম, রোল নম্বর, প্রাপ্ত নম্বর, উত্তীর্ণ বা অনুত্তীর্ণ এবং ক্রমতালিকা।
জানা গিয়েছে, উত্তীর্ণের সংখ্যা মোট পরীক্ষার্থীর মাত্র ২.৪৭ শতাংশ। পরীক্ষায় বসার আবেদন করেছিলেন ৩,০৯,০৫৪ জন। পরীক্ষায় বসেছিলেন ২,৭৩,১৪৭ জন। উত্তীর্ণ হয়েছেন ৬,৭৫৪ জন।
টেট পরীক্ষার ফল প্রকাশের কিছু আগেই জানা যায়, ১৩ হাজারের বেশি প্রাথমিক শিক্ষক নিয়োগে চূড়ান্ত ছাড়পত্র দিয়েছে রাজ্যের অর্থ দফতর। ১৩,৪২১টি পদে নিয়োগের অনুমতি দেওয়া হয়েছে। অর্থ দফতর অনুমোদন দিতেই তৎপরতা বেড়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদে। শীঘ্রই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা রয়েছে বলে খবর। উল্লেখ্য, ওবিসি সংক্রান্ত জটিলতার জেরেই টেটের ফল প্রকাশ করা যাচ্ছিল না।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications