জঙ্গি ঢুকে পড়েছে দেশে! দীপাবলিতে নাশকতার ছক ফাঁস, চাঞ্চল্যকর তথ্য জেরায়
দেশে ঢুকে পড়েছে প্রচুর আইএস জঙ্গি। এই সন্দেহ ফের দানা বাঁধল উত্তরপ্রদেশ সন্দেহভাজন এক জঙ্গির গ্রেফতারে।
দেশে ঢুকে পড়েছে প্রচুর আইএস জঙ্গি। এই সন্দেহ ফের দানা বাঁধল উত্তরপ্রদেশ সন্দেহভাজন এক জঙ্গির গ্রেফতারে। সম্প্রতি মহম্মদ জাহিদ নামে এক জঙ্গিকে গ্রেফতার করা হয় উত্তরপ্রদেশের বুলন্দ শহর থেকে। তাকে জেরা করে যেমন পাকিস্তান-যোগ মিলেছে, তেমনই তার মতো আরও জঙ্গি যে দেশের বিভিন্ন শহরে হানা দিয়েছে, তাও জানতে পেরেছেন গোয়েন্দারা।

ধৃত সন্দেহভাজন মহম্মদ জাহিদ দীর্ঘ জেরায় স্বীকার করেছে, সে পাকিস্তানি জঙ্গিগোষ্ঠীকে তথ্য সরবরাহ করত। এমনকী দীপাবলিতে বড়সড় নাশকতার ছক ছিল তাদের। তার আগে এই গ্রেফতারিতে কিছুটা হলেও আশঙ্কামুক্ত হলেন গোয়েন্দারা। যদিও পুরোপুরি স্বস্তিতে থাকা যাবে না। কারণ অনেক জঙ্গি নাকি ঢুকে পড়েছে দেশে। তারা বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে। আর দেশের সুরক্ষা সংক্রান্ত নানা তথ্য সরবরাহ করছে জঙ্গিগোষ্ঠীর কাছে। তাদের খোঁজে অভিযান জারি রেখেছেন গোয়েন্দারা।
উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্র প্রশাসনের যৌথ অভিযানে নিশান্ত আগরওয়াল গ্রেফতার হন ব্রহ্মস মিসাইল কেন্দ্র থেকে। তাকে গ্রেফতার করে মহম্মদ জাহিদের খোঁজ মেলে। তারপর থেকেই সন্ত্রাস দমন শাখা জাহিদের খোঁজ চালাচ্ছেল। অবশেষে তাকে উত্তরপ্রদেশের বুলন্দ থেকে গ্রেফতার করা হল। এবার তাকে জেরা করে উঠে এল আরও চাঞ্চল্যকর তথ্য।
জাহিদের কাছে থেকে বেশ কিছু নথিপত্র উদ্ধার করা হয়েছে। তার কাছ থেকে মিলেছে গুরুত্বপূর্ণ কিছু মানচিত্র। মোবাই ফোন, আধার কার্ড, ভোটার কার্ড, নগদ আড়াই হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। জেরায় জানা গিয়েছে, পাকিস্তানে তার আদি বাড়ি। বেশ কিছুদিন ধরেই সে উত্তরপ্রদেশের ওই শহরে থাকছিল। সোশাল মিডিয়ার দুটি অ্যাকাউন্ট রয়েছে নিজের নামে। এছাড়া পূজা রঞ্জন ও নেহা শর্মা নামে দুটি অ্যাকাউন্ট রয়েছে।












Click it and Unblock the Notifications