Abhishek Banerjee: জঙ্গিদের টার্গেটে অভিষেক, পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ছক কষছে জঙ্গিরা। গতকাল তৃণমূল কংগ্রেস নেতা নিজেই জানিয়েছিলেন তাঁর উপরে হামলার ছক কষা হচ্ছে। তিনি টার্গেটে রয়েছেন। পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। জঙ্গিরা নাকি এরই মাঝে অভিষেকের বাড়িতে রেইকি করেও গিয়েছে।

অর্থাৎ বাড়ির চারপাশে নিঃশব্দে তারা ঘুরে বেড়িয়েছে। আর এই পরিকল্পনায় নাম উঠে আসছে রাজারাম রেগের নাম। মুম্বই হামলার ষড়যন্ত্রকারীদের মধ্যে একজন এই রাজারাম রেগ। কয়েকদিন আগে নাকি সে কলকাতায় এসেছিল এবং শেক্সপিয়র সরণীর একটি হোটেলে ছিল সে।

Abhishek Banrjee

সেই দুর্ধর্ষ জঙ্গির কাছে নাকি ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর পিএ-র ফোন নম্বর সংগ্রহ করে ফেলেছে। ২৬/১১-র মুম্বই হামলার তদন্তে এই জঙ্গির নাম প্রকাশ্যে এসেছিল। রাজারাম রেগে নামে এক শিবসেনা নেতার সঙ্গে ডেভিড হেডলি যোগাযোগ করেছিলেন মুম্বই হামলার আগে এমন জানতে পেরেছিল পুলিশ। এমনকি সেসময় শিবসেনা ভবনের বাইরে তার সঙ্গে দেখা করেছিলেন বলে জানিয়েছিলেন হেডলি।

সেই দুর্ধর্ষ জঙ্গির কাছে নাকি ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর পিএ-র ফোন নম্বর সংগ্রহ করে ফেলেছে। ২৬/১১-র মুম্বই হামলার তদন্তে এই জঙ্গির নাম প্রকাশ্যে এসেছিল। রাজারাম রেগে নামে এক শিবসেনা নেতার সঙ্গে ডেভিড হেডলি যোগাযোগ করেছিলেন মুম্বই হামলার আগে এমন জানতে পেরেছিল পুলিশ। এমনকি সেসময় শিবসেনা ভবনের বাইরে তার সঙ্গে দেখা করেছিলেন বলে জানিয়েছিলেন হেডলি।

কলকাতা পুলিশের অতিরিক্ত সুপার মুরলিধর শর্মা জানিয়েছেন, আজই মুম্বইয়ে তাঁকে গ্রেফতার করা হয়েছে। রাজারাম রেগে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভিডিও গ্রাফি করেছিলেন কেন অভিষেকের এবং তাঁর আপ্ত সহায়কের ফোন নম্বর নিয়েছিলেন সেটা তদন্ত করে দেখা হচ্ছে। এমনকী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামক স্ট্রিটের অফিসেও তিনি গিয়েছিলেন।

হঠাৎ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন টার্গেট করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগেই দিঘা থেকে বেঙ্গালুরু বিস্ফোরণের দুই চক্রীকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের এনআইএ-র হাতে তুলেদেওয়া হয়েছে। জঙ্গিরা কলকাতাকে সেফ জোন বলে মনে করেন বলে কটাক্ষ করেছিলেন বিেজপি নেতারা। সেকারণে বারবার কোনও না কোনও বিস্ফোরণ বা সন্ত্রাসের ঘটনায় কলকাতার যোগ থাকে।

যদিও বিরোধীরা রাজ্যের আইনশৃঙ্খলা এবং সরকারের বিরুদ্ধে বেআইনি অনুপ্রবেশে মদতকে কারণ হিসেবে দাবি করেছিলেন। সেকারণে জঙ্গিদের সেফ জোনে পরিণত হচ্ছে বাংলা। বেঙ্গালুরু বিস্ফোরণ কাণ্ডে গ্রেফতার দুই জঙ্গি কলকাতাও ছিলেন। একেবারে মধ্য কলকাতার একটি হোটেলে তাঁরা বেশ কিছুদিন ছিলেন। তারপরে তাঁরা দিঘায় চলে গিয়েছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+