পাক অধিকৃত কাশ্মীরে হাফিজের ছেলের সঙ্গে বৈঠক! বাংলায় ধরা পড়া জঙ্গির পিছনে কে? ফাঁস চাঞ্চল্যকর তথ্য
Militant Infiltration in Bengal: লস্করের নির্দেশেই ক্যানিংয়ে আসে ধৃত জাভেদ মুন্সি! বাংলার পথ ধরেই জঙ্গিদের হাতে বড়সড় অস্ত্র পাচারের ছক ছিল তার। এমনটাই দাবি গোয়েন্দাদের। গত কয়েকদিন আগেই কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সিকে গ্রেফতার করা হয়। জম্মু-কাশ্মীর পুলিশ এবং বাংলার পুলিশ যৌথ ভাবে গত শনিবার রাতে ক্যানিং হাসপাতাল মোড়ে বিশেষ অভিযান চালায়।
সেখানে এক আত্মীয়ের বাড়ি থেকে জাভেদকে গ্রেফতার করা হয়। ঘটনাকে কেন্দ্র করে একেবারে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে (Militant Infiltration in Bengal)। জানা যায়, ধৃত জাভেদ কাশ্মীরের নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক-উল-মুজাহিদিনের সক্রিয় সদস্য। ক্যানিং হয়ে বাংলাদেশে যাওয়ার ছক ছিল।

এমনকী সেখান থেকে পাকিস্তানে যাওয়ারও ছক ছিল বলে তদন্তকারী সংস্থার আধিকারিকরা জানতে পেরেছেন। কিন্তু কেন বাংলাদেশ যাওয়ার ছক ছিল? আর সেটাই এখন খোঁজার চেষ্টা চলছে। আর এর মধ্যেই সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য।
জানা যাচ্ছে, ব্যাবসায়ীর ছদ্মবেসে অবাধ নেপালে যাতায়াত ছিল জাভেদ মুন্সির। সেখান থেকে ভারতীয় জঙ্গিদের হাতে অস্ত্র তুলে দেওয়ার সে করত বলেও জানতে পেরেছেন তদন্তকারীরা। শুধু তাই নয়, বাংলার পথ ধরেই জঙ্গিদের হাতে বড়সড় অস্ত্র পাচারের ছক জাভেদের ছিল বলেও ইতিমধ্যে সামনে এসেছে। আর তা নিয়েই প্রশ্ন উঠছে তাহলে বড়সড় নাশকতার কোনও ছক ছিল? অশান্ত বাংলাদেশের সুযোগে সেখানের জঙ্গিদের এই কাজে লাগানোর চেষ্টা হচ্ছিল? এমনই একাধিক প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা।
অন্যদিকে জাভেদকে নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে। জানা যাচ্ছে, লস্করের স্পেশাল ট্রেনিং ছিল তার। এমনকী রাউলপিন্ডির কাছে লস্করের হেড কোয়াটারেও জাভেদ তিনবার গেছিল বলেও খবর। তাৎপর্যপূর্ণ ভাবে আজমল কাসভও এই হেড কোয়াটারেই ট্রেনিং নিয়েছিল বলে খবর। এখানেই শেষ নয়, সামনে আসছে আরও এক চাঞ্চল্যকর দাবি। গোয়েন্দা সুত্রে খবর, বাংলায় আসার আগে পাক অধিকৃত কাশ্মীরে গিয়েছিল বাংলা থেকে ধৃত ওই জঙ্গি।
সেখানে লস্করের প্রধান তথা হাফিজ সইদের ছেলে তালহা সইদের সঙ্গে জাভেদের বৈঠক হয়। একবার নয়, একাধিকবার দুজনের কথা হয়েছিল বলেও জানতে পেরেছেন গোয়েন্দারা। আর এরপরেই জিওল্পনা তাহলে লস্করের নির্দেশেই বাংলায় আসে জাভেদ। এই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। বলে রাখা প্রয়োজন, তালহা সইদ পাক অধিরকৃত কাশ্মীর এবং ভারতে জঙ্গি কার্যকলাপ চালানোর ক্ষেত্রে সবটাই নিয়ন্ত্রণ করে থাকে। ফলে এই জল্পনা আরও তীব্র হয়েছে।












Click it and Unblock the Notifications