জম্মু ও কাশ্মীরের সোপরে জঙ্গি হানা, শহিদ দুই জওয়ান, দুই সাধারণ নাগরিকের মৃত্যু
জম্মু ও কাশ্মীরের সোপরে জঙ্গি হানা, শহিদ দুই জওয়ান, দুই সাধারণ নাগরিকের মৃত্যু
জম্মু ও কাশ্মীরের সোপরে জঙ্গি হামলা। জঙ্গিদের গুলিতে শহিদ হয়েছেন দুই জওয়ান। দুই সাধারণ নাগরিকেরও মৃত্যু হয়েছে সেখানে। জঙ্গিদের গুলিতে জখন হয়েছে আরও ৩ জন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে।

জানা গিয়েছে রুটিন পেট্রোলিংয়ের সময় অতর্কিতেই জঙ্গিরা হামলা চালান তাঁর উপরে। সোপর শহরের চকে হয়েছে এই হামলা চালানোর ঘটনা। অতর্কিতে হামলায় কারণে তেমন প্রস্তুত ছিলেন না জওয়ানরা। জঙ্গিদের গুলিতে দুই নিরাপত্তারক্ষীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। সকালে রাস্তায় লোক থাকায় দুই সাধারণ নাগরিকের গায়েও গুলি লাগে। ঘটনাস্থলেই মারা যান তাঁরা। আহত আরও তিন পুলিশকর্মীকে হাসপাতালে িনয়ে যাওয়া হয়েছে।
এলাকা সঙ্গে সঙ্গে ঘিরে ফেলেছেন জওয়ানরা।জঙ্গিদের সঙ্গে এখনও গুলি বিনিময় তলছে। জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ঘটনার তীব্র নিন্দা করেছেন। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। েসনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে কাশ্মীরে বড় বাহিনী আসার ঠিক আগেই পরিকল্পনা করে এই হামলা চালানো হয়েছে। পশ্চিমবঙ্গে ভোটের ডিউটিতে যে জওয়ানদের পাঠানো হয়েছিল তারা ফিরতে শুরু করেছে কাশ্মীরে।












Click it and Unblock the Notifications