জঙ্গি হামলার আশঙ্কা কলকাতা বন্দরে, সতর্কবার্তা দিল্লি থেকে

এদিন দিল্লি থেকে যে সতর্কবার্তা সিআইএসএফকে পাঠানো হয়েছে তাতে বলা হয়েছে, ৪ থেকে ৭ নভেম্বরের মধ্যে কলকাতা বন্দরে জঙ্গিদের হামলা চালানোর আশঙ্কা রয়েছে। এই হামলায় পাক নৌবাহিনীর একাংশের মদত নেওয়া হতে পারে বলেও জানানো হয়েছে দিল্লির তরফে। এই আক্রমণের মূলে আল কায়েদা জঙ্গি রয়েছে বলেই আইবি সূত্রের তরফে জানানো হয়েছে। জলপথেই এই আক্রমণ তারা চালাবে বলে খবর রয়েছে গোয়েন্দাদের কাছে।
এমনিতেই রাজ্যে সন্ত্রাসবাদের ছায়া রয়েছে। তার উপর কলকাতা বন্দরে জঙ্গি হামলার সতর্কবার্তা উদ্বেগজনক বলেই মনে করছেন প্রাক্তন সেনাকর্তারা। এই সতর্কবার্তাকে গুরুত্ব দিয়ে দেখা উচিত। এবং এ বিষয়টি অবশ্যই রাজ্য প্রশাসনের অতিরিক্ত গুরুত্ব দিয়ে দেখা উচিত বলে মনে করছেন তারা। এধরণের সতর্কবার্তা পাওয়ার পরেও যদি রাজ্য প্রশাসনের তরফে খাগড়াগড়ের মতো গা ছাড়া মনোভাব দেখা যায় তার ফল ভাল হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞকা।












Click it and Unblock the Notifications