জমি দখলকে ঘিরে উত্তেজনা! অনুব্রত-র গড়ে প্রতিরোধ কৃষকদের

জমি দখলকে ঘিরে উত্তেজনা। ঘটনাটি বীরভূমের রামপুরহাট ১ নং ব্লকের খরুন গ্রাম পঞ্চায়েতের ফরিদপুর গ্রামের। ঘটনাস্থলে পুলিশকে ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। পরে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করে পুলিশ।

জমি দখলকে ঘিরে উত্তেজনা। ঘটনাটি বীরভূমের রামপুরহাট ১ নং ব্লকের খরুন গ্রাম পঞ্চায়েতের ফরিদপুর গ্রামের। ঘটনাস্থলে পুলিশকে ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। পরে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করে পুলিশ। দুপক্ষকেই বৈধ কাগজপত্র নিয়ে থানায় দেখা করতে বলা হয়েছে।

জমি দখলকে ঘিরে উত্তেজনা! অনুব্রত-র গড়ে প্রতিরোধ কৃষকদের

রামপুরহাটে ৭০ বিঘা জমিতে গত ৩৬ বছর ধরে বাস করছে ৫২ টি পরিবার। জমি ওপর নির্ভর করেই পরিবারগুলির জীবনজীবিকা। অভিযোগ, বুধবার সকালে সেখানে একটি ট্রাকটর নিয়ে যায় কলকাতাবাসী মালিক। একটি কাগজ দেখিয়ে জমি থেকে সবাইকে উঠে যেতে বলে। এই সময় উত্তেজনা দেখা দেয়। জমির দখলদাররা এলাকা ঘিরে ফেলেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশকেও বাধা দেওয়া হয়। পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠার আন্দাজ করে বুঝিয়ে শান্ত করার পদ্ধতি নেয় পুলিশ।

এলাকার পরিস্থিতি কিছুটা শান্ত হলে, মালিকের কাছ থেকে কাগজ দেখতে চায় পুলিশ। মালিকের কাছে ১৪৪ দারা সংক্রান্ত কাগজ ছাড়া আর কিছুই ছিল না বলে জানা গিয়েছে। জমি থেকে ট্র্যাক্টরটিও সরিয়ে দেওয়া হয়। পুলিশের তরফে দুপক্ষকেই কাগজপত্র নিয়ে থানায় দেখা করতে বলা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+