রণক্ষেত্র আরজি কর , দিলীপ ঘোষ এবং কৈলাস বিজয়বর্গীয়কে ঘিরে বিক্ষোভ তৃণমূলের
আরজি কর হাসপাতালে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং কৈলাস বিজয়বর্গীয়র গাড়ি ঘিরে বিক্ষোভ তৃণমূলের।বসিরহাটের ঘটনায় মৃত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতেই হাসপাতালে, জানিয়েছেন দিলীপ ঘোষ
আরজি করে ধুন্ধুমার। বিক্ষোভের মুখে বিজেপির রাজ্য় সভাপতি দিলীপ ঘোষ এবং বিজেপির পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত কৈলাস বিজয়বর্গীয়।
বৃহস্পতিবার এই ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। বিপাকে পড়েন হাসপাতালে যাওয়া রোগী ও রোগীর আত্মীয়রা।

বসিরহাটে গোষ্ঠী সংঘর্ষে দলীয় কর্মীর আরজি কর হাসপাতালে মৃত্যু হয়েছে বলে দাবি করেছে বিজেপি। সংঘর্ষে গুরুতর আাহত ওই কর্মীকে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় তার। মৃত কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতেই বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে গিয়েছিলেন। কিন্তু হাসপাতালে ঢোকার মুখে ওই গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। খবর পেয়ে ছুটে আসেন বেশ কিছু বিজেপি সমর্থকও। কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় হাসপাতাল চত্বর। পুলিশের সঙ্গে চলে ধস্তাধস্তে। হাসপাতালে সামনের রাস্তা বন্ধ হয়ে যায়।

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অভিযোগ করেছেন, হাসপাতালেই তাদের দলের কর্মীকে মারধর করেছে তৃণমূল। তার গাড়িতেও দীর্ঘক্ষণ চড়-চাপাটি মারা হলেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ তার।
বিক্ষোভরত তৃণমূল কর্মী-সমর্থকদের দাবি, অন্য রোগীদের অসুবিধা হবে। তাই তারা দুই বিজেপি নেতা হাসপাতালে ঢুকতে দেবেন না।গাড়ি মধ্য়েই বসে থাকেন দিলীপ ও কৈলাস। বেশ কিছুক্ষণ অপেক্ষা করে কৈলাস বিজয়বর্গীয় ফিরে যান। বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়কে ঘিরেও একই পরিস্থিতি তৈরি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। রিজার্ভ ফোর্সের সঙ্গে যান অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং ডেপুটি কমিশনার পদমর্যাদার পুলিশ অফিসাররা।
আরজি কর হাসপাতাল চত্বর রণক্ষেত্র হওয়ার প্রসঙ্গে প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্য়ায়। বিজেপি কর্মী বসিরহাটে কী করতে গিয়েছিলেন বলে প্রশ্ন তুলেছেন পার্থ চট্টোপাধ্যায়। বসিরহাটে ঘটনায় বিজেপি যে জড়িত তার প্রমাণ পাওয়া গেল বলেও দাবি করেছেন তিনি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন












Click it and Unblock the Notifications