বারাসতে বনধে ঘিরে উত্তেজনা, দফায় দফায় অবরোধ ধর্মঘটীদের
সকাল থেকেই বনধের প্রভাব পড়েছে উত্তর ২৪ পরগনার বারাসতে। সেখানে সকালেই মিছিল বের করেন বাম কর্মীসমর্থকরা।
সকাল থেকেই বনধের প্রভাব পড়েছে উত্তর ২৪ পরগনার বারাসতে। সেখানে সকালেই মিছিল বের করেন বাম কর্মীসমর্থকরা। বাজার বন্ধ করার নির্দেশ দেন ধর্মঘটীরা। মধ্যমগ্রাম এবং আগরপাড়ায় ধর্মঘটীদের সঙ্গে ধস্তাধস্তি হয় তৃণমূল কর্মী সমর্থকদের।

বারাসাত শিয়ালদা শাখার হৃদয়পুর স্টেশনে ডাউন দত্তপুকুর লোকালের নীচে মিলল বোমা। সকালে রেললাইনে ৩টি বোমা পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জিআরপি। দ্রুত ট্রেন খালি করার চেষ্টা করে পুলিশ। তবে অনেক যাত্রীই ট্রেন থেকে নামতে চাননি। কিছুক্ষণ পরে ঝুঁকি নিয়েই বোমাগুলিকে সরিয়ে নিয়ে যায় পুলিশ।
বারাসতের বিভিন্ন জায়গায় দফায় দফায় অবরোধ করেন ধর্মঘটীরা। ডাকবাংলো মোড়ে অবরোধ করায় অবরুদ্ধ হয়ে গিয়েছে ৩৪ নম্বর জাতীয় সড়ক ও যশোর রোড বন্ধ হয়ে গিয়েছে। বিশাল পুলিসবাহিনী রয়েছে। বারাসতের চাঁপাডালি মোড়েও অবরোধ করেন ধর্মঘটীরা।












Click it and Unblock the Notifications