বনধে বিক্ষিপ্ত হিংসা ডুয়ার্সে, মোর্চা অধ্যুষিত এলাকায় চাপা উত্তেজনা

পাহাড় বনধের আঁচ ছড়িয়ে দেওয়া হল ডুয়ার্সেও। ১২ ঘণ্টার বনধ ডাকার আগে থেকেই জ্বলছে ডুয়ার্স। বনধ ঠেকাতে তৈরি পুলিশ-প্রশাসনও।

অনির্দিষ্টকালীন পাহাড় বনধ তো চলছেই। মোর্চা এবার ডুয়ার্স বনধ ডেকে আরও ব্যাপ্তি ঘটাল আন্দোলনের। রবিবার সকাল থেকেই মোর্চার ডাকা বনধের জেরে বিক্ষিপ্ত গণ্ডগোল চলছে ডুয়ার্সে। বিশেষ করে ডুয়ার্সের মোর্চা অধ্যুষিত এলাকাগুলিতে চাপা উত্তেজনা ছড়ায় এদিন। জলপাইগুড়ি থেকে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়। গোরুবাথানে বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা। ডুয়ার্সের বহু সরকারি অফি্সে অগ্নিসংযোগেরও খবর মিলেছে।

মোর্চা অধ্যুষিত এলা্কা বাগরাকোটা, বানারহাট, চামুর্চি, নাগরাকাটা মোর্চার ডাকা বনধে শুনশান। তবে জলপাইগুড়ির অন্যান্য এলাকায় কার্যত বনধের প্রভাব পড়েনি। পুলিশ এই বনধে গন্ডগোল ঠেকাতে সমস্তরকম ব্যবস্থা নিয়েছে। তবে তারই মধ্যে বেশ কিছু বিক্ষিপ্ত হিংসার ঘটনা ঘটে এদিন।

বনধে বিক্ষিপ্ত হিংসা ডুয়ার্সে, মোর্চা অধ্যুষিত এলাকায় চাপা উত্তেজনা

ডুয়ার্সে মোর্চার ডাকা বনধের জেরে রবিবার সকালেই অশান্তির আঁচ আলিপুরদুয়ারের মংলাবাড়িতেও। মংলাবাড়িতে বেসরকারি গাড়ি আটকে বিক্ষোভ দেখায় মোর্চা সমর্থকরা। এরপর জয়গাঁ থানার পুলিশ এসে বিক্ষোভকারীদের হটিয়ে দেয়। ভারত-ভুটান সীমান্ত সংলগ্ন এলাকাও শুনশান।বনধের প্রভাব পড়েছে কালিচিনিতেও।

গোরুবাথান ব্লকের তিনটি গ্রাম পঞ্চায়েত অফিস ও বন দফতরের বিট অফিসে আগুন লাগানো হয়। প্রচুর সরকারি সম্পত্তি নষ্ট করে দেওয়ার অভিযোগ ওঠে গোর্খা জনমুক্তি মোর্চার বিরুদ্ধে। এছাড়া কুমানি ফরেস্ট বিট অফিসেও আগুন ধরিয়ে দেওয়া হয়। গোরু বাথানের ডালিম, আহেল ও আমে গ্রাম পঞ্চায়েত অফিসে শনিবার রাতেই অগ্নিসংযোগ করেছিল মোর্চা সমর্থকরা।

এরই মধ্যে গোরুবাথানের বিস্তীর্ণ এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে রাখা হয়েছে। মালবাজার এলাকাতেও বন্ধ ইন্টারনেট। ইন্টারনেটের মাধ্যমে যাতে জমায়েত সংঘটিত করতে না পারে বিক্ষোভকারীরা, সেজন্যই এই ব্যবস্থা। তবে বিএসএনএলের পরিষেবা চালু রাখা হয়েছে। মোর্চার বনধের বিরোধিতায় জেলা পুলিশ টহল দিচ্ছে এলাকায়। এলা্কায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+