উত্তপ্ত কাঁকিনাড়া, জগদ্দল! বোমায় আহত এএসআই, ২ যুবক ভর্তি হাসপাতালে
রাতভর বোমাবাজিতে ফের অশান্ত কাঁকিনাড়া। অন্যদিকে, ভোর থেকে বোমা পড়ে জগদ্দলেও। সংঘর্ষ হয় আশপাশের এলাকাতেও। কাঁকিনাড়ায়বোমার স্প্লিন্টারে আহত হয়েছেন এক এএসআই।
রাতভর বোমাবাজিতে ফের অশান্ত কাঁকিনাড়া। অন্যদিকে, ভোর থেকে বোমা পড়ে জগদ্দলেও। সংঘর্ষ হয় আশপাশের এলাকাতেও। কাঁকিনাড়ায়
বোমার স্প্লিন্টারে আহত হয়েছেন এক এএসআই। এরপর পুলিশ লাঠিচার্জ শুরু করলে স্থানীয় এক কাউন্সিলর আহত হয়েছে বলে জানা গিয়েছে। জগদ্দলে বোমায় জখন স্থানীয় দুই যুবক।

১৯ মে ভাটপাড়ার উপনির্বাচনের দিন থেকে উত্তপ্ত গোটা এলাকা। একদিকে বাসিন্দারা যেমন সন্ত্রস্ত, ঠিক তেমনই পুলিশের ভূমিকায় তাঁরা ক্ষুব্ধ। তাঁদের অভিযোগ পুলিশ সঠিক ভূমিকা না নেওয়ায় অপরাধীরা ঘুরে বেরাচ্ছে আর গণ্ডগোল করার সুযোগ পেয়ে যাচ্ছে। তল্লাশির নামে পুলিশ সাধারণের বাড়িতে তল্লাশি চালাচ্ছে বলেও অভিযোগ স্থানীয়দের।
মঙ্গলবার গভীর রাত পর্যন্ত কাঁকিনাড়ায় বোমা পড়ে বলে স্থানীয় সূত্রে খবর। খারাপ অবস্থা ভাটপাড়া মোড় তেকে কাঁকিনাডজ়ার আর্য সমাজের অবস্থা। রাতে বোমাবাজির প্রভাব সকালে এলাকায় পড়ে। বাজার বন্ধ। যানবাহনও চলছে কম।
অন্যদিকে, জগদ্দলের ৩ নম্বর লাইনের কলাবাগানে ভোররাতে মুড়িমুড়কির মতো বোমা পড়ে। বোমার ঘায়ে আহত দুই যুবককে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে।












Click it and Unblock the Notifications