CAA-র বিরুদ্ধে বিক্ষোভে অর্জুন সিংকে লক্ষ্য করে বোমা! অশান্তি নিয়ে মুখ খুললেন বিজেপি সাংসদ
শুক্রবার রাত থেকে বাংলা দেখেছে একের পর এক আতঙ্কের ছবি।প্রতিবাদ চলেছে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে। যার জেরে একাধিক ট্রেন অবরোধের পাশাপাশি, তাতে আগুন লাগিয়ে দেওয়ার মতো অমানবিক ঘটনা ঘটে গিয়েছে শনিবার গোটা দিন। হাওড়া, মুর্শিদাবাদ, মালদার একাধিক জায়গায় স্টেশন চত্বরে ভঙচুর থেকে শুরু করে দোকানপাটে আগুন লাগিয়ে দেওয়া পর্যন্ত একাধিক ঘটনা ঘটে গিয়েছে। এদিকে, হিংসা ছড়িয়েছে ২৪ পরগনাতেও। সেখানে আক্রান্ত বিজেপি সাংসদ অর্জুন সিং এবার গোটা বিষয়টি নিয়ে মুখ খুলেছেন।
|
অর্জুন সিংকে লক্ষ্য করে বোমা!
বিজেপির ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং জানিয়েছেন,তিনি কাঁকিনাড়া থেকে ফেরার সময় তাঁর গাড়ি লক্ষ্য করে থান ইট ছোঁড়া হয়। শুধু তাই নয় , তাঁকে লক্ষ্য করে বোমাও ছোঁড়া হয় বলে দাবি করেন অর্জুন সিং।

ক্ষোভ উগড়ে রাষ্ট্রপতি শাসনের দাবি
এদিন, আক্রান্ত হওয়ার পর অর্জুন সিং জানান, রাজ্যের পরিস্থিতি মোটে ভালো নয়। এমন পরিস্থিতিতে রাষ্ট্রপতি শাসনের দরকার রাজ্যে। এবিষয়ে প্রাক্তন এই তৃণমূল নেতা ফের একবার মমতা সরকারের দিকে অপশাসনের অভিযোগ তোলেন।

রাজ্য জুড়ে অশান্তি
শনিবার গোটা দিন রাজ্য জুড়ে অশান্তির ছবি গোটা বাংলাকে আতঙ্কিত করেছে। সকাল থেকে একাধিক জায়গায় রেল অবরোধের জেরে চূড়ান্ত ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এরপর দাঁড়িয়ে থাকা ট্রেনে আচমকা পাথর বৃষ্টি করতে থাকে বিক্ষোভকারীরা। আগুন লাগিয়ে দেওয়া হয় ট্রেনে।

সড়কপথে তাণ্ডব
নাগরিকত্ব আইনের প্রতিবাদে ট্রেন যোগাযোগর পাশাপাশি, সড়কপথেও একাধিক জায়গায় তাণ্ডব চালায় বিক্ষোভকারীরা। কোনা এক্সপ্রেসওয়ের মতো একাধিক জায়গায় রাস্তায় টায়ারে আগুন লাগিয়ে প্রদর্শিত হয় বিক্ষোভ। কোথাও কোথাও পুলিশকে আক্রমণ করার খবরও উঠে আসতে থাকে।












Click it and Unblock the Notifications