আবারও উত্তপ্ত ভাঙড়, গুলিতে খুন তৃণমূল নেতা
নতুন করে উত্তপ্ত ভাঙড়। গুলিতে খুন এক তৃণমূল নেতা। আরাবুল ইসলামের বাড়িতে বৈঠক সেরে ফেরার পথে ওই নেতা গুলিবিদ্ধ হন বলে দাবি জেলা তৃণমূল নেতৃত্বের। মাওবাদীরাই এই ঘটনার পিছনে রয়েছে, অভিযোগ তৃণমূলের
নতুন করে উত্তপ্ত ভাঙড়। গুলিতে খুন এক তৃণমূল নেতা। আরাবুল ইসলামের বাড়িতে বৈঠক সেরে ফেরার পথে ওই নেতা গুলিবিদ্ধ হন বলে দাবি জেলা তৃণমূল নেতৃত্বের।
মাওবাদীরাই এই ঘটনার পিছনে রয়েছে বলে অভিযোগ তৃণমূল নেতৃত্বের।

অন্যদিকে, জমি-জীবিকা-বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির অভিযোগ, তাদের মহামিছিলকে বানচাল করতে এলাকায় বল্গাহীন সন্ত্রাস চালাচ্ছে আরাবুল ও কাইজারের গুন্ডাবাহিনী। ওসমানের হোটেল এবং তৃণমূল সদস্যের বাড়িতে ব্যাপক পরিমাণে গুলি, বোমা, বন্দুক মজুত করার অভিযোগ উঠেছে আরাবুল বাহিনীর বিরুদ্ধে।

কমিটির অভিযোগ, রবিবার সকালে আরাবুল ও কাইজারের সশস্ত্র দুষ্কৃতী বাহিনী গোষ্ঠীদন্দ্বে জড়িয়ে পড়ে। ভাঙড়ের নতুনহাটের মোড়ে নিজেদের মধ্যেই গুলি চালনার জেরে এক তৃণমূল নেতা মারা যান। ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ করেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী।

অন্যদিকে, মিদ্যা পাড়ার রাস্তা দিয়ে আরাবুলের আরও একদল দুষ্কৃতী বাহিনী এলাকায় ঢুকে সন্ত্রাস সৃষ্টির চেষ্টা করলে গ্রামবাসীরা দুষ্কৃতীদের বেঁধে রাখে বলে দাবি। ভাঙড় সমস্যার শান্তিপূর্ণ সমাধানে অবিলম্বে আলোচনা শুরুর আবেদন করেছে কমিটি।
More From
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications