বন্দুক উঁচিয়ে শাসানি বিরোধী এজেন্টদের দিকে! গুলিবিদ্ধ ২, ভাঙচুর-অবরোধে উত্তপ্ত চোপড়া
পঞ্চায়েত নির্বাচনের গণনার দিন সকাল থেকেই বিভিন্ন জায়গায় বিরোধী এজেন্টদের কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠছে শাসকদলের বিরুদ্ধে। একই ছবি উত্ত দিনাজপুরের চোপড়ায়।
পঞ্চায়েত নির্বাচনের গণনার দিন সকাল থেকেই বিভিন্ন জায়গায় বিরোধী এজেন্টদের কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠছে শাসকদলের বিরুদ্ধে। একই ছবি উত্ত দিনাজপুরের চোপড়ায়। সেখানের কমলাপাল স্মৃতি স্কুলের গণনাকেন্দ্রে বিরোধী এজেন্টদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় ২ জন গুলিবিদ্ধ হওয়ার খবর উঠে আসে। আহতদের ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে। বিরোধীদের প্রতিবাদে অবরুদ্ধ হয় ৩১ নং জাতীয় সড়ক।

বিরোধী দলের এজেন্টদের অভিযোগ সেখানে বন্দুক উঁচিয়ে তাঁদের শাসিয়েছে শাসক দলের প্রতিনিধিরা। মারধর করা হয়েছে বলেও অভিযোগ। ঘটনার জেরে ক্ষোভে ফেটে পড়েন, সিপিএম, বিজেপি, কংগ্রেসের কাউন্টিং এজেন্টরা। তাঁদের আরও অভিযোগ, বিরোধী এজেন্টদের অস্থায়ী তাঁবুতে হামলা চালানো হয়েছে। তাঁদের বাইক , বাসেও ভাঙচুর চালানোর অভিযোগ করা হয়েছে। ঘটনার জেরে বিরোধীরা একজোট হয়ে বিক্ষোভ দেখান চোপড়া থানার সামনে। থানা থেকে বেরিয়ে আসার সময়ে বিরোধী এজেন্টদের ওপর গুলি চালানো হয়েছে বলে খবর। প্রতিবাদে বিরোধীরা অবরোধ করে রাথে ৩১ নং জাতীয় সড়ক।
এদিকে, ঘটনার জেরে বেশ উত্তপ্ত হয়ে উঠেছে উত্তর দিনাজপুরের চোপড়া। এদিকে, এর আগে কোচবিহারের মাথাভাঙায় নির্দল-তৃণমূল সংঘর্ষের জেরে উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, মাথাভাঙা কলেজে বিজেপি প্রার্থীদের ঢুকতে বাধা দেয় তৃণমূল। একই অভিযোগ নির্দলদেরও। সেই ঘটনা ঘিরে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে কোচবিহারে।












Click it and Unblock the Notifications